চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় সড়ক দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী রম্ভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২২
বিনোদন
A A

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রম্ভা। মঙ্গলবার (১ নভেম্বর) দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। রম্ভা সুস্থ থাকলেও তার কন্যা সাশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সময় সন্তানদের স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী রম্ভা। পাশের রাস্তা থেকে দ্রুত গতিতে আসা আরেকটি গাড়ির সাথে সংঘর্ষ হয় অভিনেত্রীর গাড়ির। দুর্ঘটনায় কেউই বড় কোনো আঘাত না পেলেও রম্ভার ছোট মেয়ে সাশা বেশ আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইনস্টাগ্রামে নিজেই এই খবর শেয়ার করেছেন অভিনেত্রী। মেয়ের জন্য ভক্তদের প্রার্থনা করতে বলেছেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে যাওয়া গাড়িটির ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মেয়ের ছবিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘সন্তানদের স্কুল থেকে নিয়ে আসার পথে আমাদের গাড়িকে পাশ থেকে আরেকটি গাড়ি এসে আঘাত করে। আমরা অল্প আঘাত পেলেও ভালো আছি। আমার ছোট্ট সাশা এখনও হাসপাতালে। খারাপ দিন, খারাপ সময় যাচ্ছে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

৯০-এর দশকের জনপ্রিয় নায়িকা রম্ভা। অভিনয় করেছেন রজনীকান্ত, অজিত, বিজয়, সালমান খান, চিরঞ্জীবের মতো তারকার সঙ্গে। ‘জুড়ুয়া’, ‘বন্ধন’-এর মতো জনপ্রিয় সিনেমায় সালমান খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন রম্ভা। ইন্দ্রকুমার প্রথমানাথন নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে বর্তমানে সুদূর কানাডায় বসবাস করছেন তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নিজেদের দিনের’ অপেক্ষায় বাংলাদেশ

পরবর্তী

ব্যারিস্টার সুমনের রিটে সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি নিয়ে রুল

পরবর্তী

ব্যারিস্টার সুমনের রিটে সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি নিয়ে রুল

‘কেজিএফ’র পর ‘বাহুবলী’র রেকর্ড ভাঙলো ‘কানতারা’

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT