চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম-রাবণের মহাযুদ্ধের আভাস, ইতিহাস তৈরীর অপেক্ষা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৫
বিনোদন
A A

অবশেষে প্রকাশ পেল রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: দ্য ইনট্রোডাকশন’ এর প্রথম ঝলক। নিতেশ তিওয়ারি পরিচালিত এই চলচ্চিত্রটি দুটি পর্বে মুক্তি পাবে—প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭ সালের দীপাবলিতে।

২০২৫ সালের ৩ জুলাই বিশ্বব্যাপী এক জাঁকজমকপূর্ণ প্রচারের মাধ্যমে ‘রামায়ণ: দ্য ইনট্রোডাকশন’ এর ফার্স্ট লুক প্রকাশিত হয়। ভারতের নয়টি শহরে একযোগে অনুষ্ঠিত হয় ফ্যান স্ক্রিনিং, পাশাপাশি নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিশাল বিলবোর্ডে দেখা যায় চরিত্রগুলোর প্রথম ঝলক।

এই প্রজেক্টের পেছনে রয়েছেন নির্মাতা ও প্রযোজক নমিত মালহোত্রা, সঙ্গে সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন যশ। ভিএফএক্সে নেতৃত্ব দিচ্ছে ৮টি অস্কারজয়ী স্টুডিও ডিএনইজি এবং সংগীতে একসঙ্গে কাজ করছেন কিংবদন্তী দুই সুরকার—হান্স জিমার ও এআর রহমান।

কে কোন চরিত্রে, সেটিও প্রথমবার খোলাসা করলো রামায়ণ টিম। প্রধান চরিত্রগুলোর মধ্যে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতা হচ্ছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, হুনমান হচ্ছেন সানী দেওল এবং লক্ষণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে।

টিজার ভিডিওটির শুরুতেই দেখা যায় ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের ত্রিত্ব শক্তিকে। পরে পর্দায় হাজির হন রাম (রণবীর), সীতা (সাই পল্লবী) এবং রাবণ (যশ)। ভিজ্যুয়াল গ্রাফিক্স ও অ্যানিমেশন ব্যবহার করে নির্মিত এই টিজারটি মহাকাব্যের আধুনিক ও বিশ্বজনীন পুনরায় কল্পনা।

নির্মাতা ও প্রযোজকদের ভাষ্য,“দশ বছরের স্বপ্ন। অগাধ বিশ্বাস। বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তি আর মেধা দিয়ে আমরা তৈরি করছি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কাব্যরূপ – রাম বনাম রাবণের অমর কাহিনি। এই শুরু, চলুন উদযাপন করি আমাদের সত্য, আমাদের ইতিহাস।”

Reneta

ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সৃষ্ট এই মহাবিশ্বে বিরাজ করছিল সুষমা। তবে সেই ভারসাম্য নষ্ট হয় এক অসাধারণ অসুরশিশুর আবির্ভাবে—যিনি পরিণত হন রাবণে, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও অজেয় রাজায়। রাবণ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন স্বয়ং বিষ্ণুকে। এদিকে, বিষ্ণু অবতীর্ণ হন মানব রূপে— এক দুর্বল রাজপুত্র হিসেবে, নাম রাম। শুরু হয় চিরন্তন যুদ্ধ: রাম বনাম রাবণ। মানুষ বনাম রাক্ষস। আলো বনাম অন্ধকার। এই হলো রামায়ণ—এক মহাকাব্য, এক আত্মার গল্প, যা আজও কোটি কোটি মানুষের বিশ্বাসে বেঁচে আছে।

হলিউড টেকনিশিয়ানদের সম্পৃক্ততাও আছে সিনেমাটির সাথে। বিশেষ করে অ্যাকশনে পুরোটাই সহায়তা নেয়া হয়েছে হলিউড ক্রুদের। অ্যাকশন ডিরেক্টরস টেরি নোটারি (অ্যাভেঞ্জারস, প্লানেট অব দ্য অ্যাপস) এবং গাই নরিস (ম্যাড ম্যাক: ফিউরি রোড, ফিউরিসা) এর মতো দাপুটে মানুষ সম্পৃক্ত হয়েছেন। এছাড়া প্রোডাকশন ডিজাইনে আছেন রবি বানসাল (ডিউন ২, আলাদিন) ও র‍্যামজি অ্যাভেরি (ক্যাপ্টেন আমেরিকা, টুমরোল্যান্ড।

নমিত মালহোত্রা বলেন, “এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন। আমাদের সত্যিকারের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার দায়িত্ব আমরা নিয়েছি।”

নিতেশ তিওয়ারি বলেন,“রামায়ণ আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে আছে। এই গল্প চিরকাল বেঁচে থাকবে কারণ এটি মানবতার সবচেয়ে গভীর সত্যকে ধারণ করে। আমরা শুধু একটি সিনেমা বানাচ্ছি না, আমরা একটি দৃষ্টিভঙ্গি তৈরি করছি—যা সীমান্ত ছাড়িয়ে যাবে।”-নিউজ এইটিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুরাণযশরণবীর কাপুররাবণরাবনরামরামায়ণলক্ষণসানী দেওলসীতাহিন্দু পুরাণ
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক কবির হোসেন

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

জুন ২৪, ২০২৬

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

জুন ২৪, ২০২৬

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

জুন ২৪, ২০২৬

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT