চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রামায়ণ’-এ কার পারিশ্রমিক কত?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

রামায়ণের গল্প নিয়ে আসছেন পরিচালক নীতেশ তিওয়ারি। রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর। দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যাবে সীতার চরিত্রে। রাবণের চরিত্রে নাকি দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশকে। বড় বাজেটের এই তারকাবহুল ছবিতে কার পারিশ্রমিক কতো তা নিয়ে ভক্তদের মাঝে চলছে চর্চা।

নীতেশ তিওয়ারি ‘রামায়ণ’-কে তিন পর্বে নির্মাণ করতে চলেছেন। শোনা যাচ্ছে ‘রামায়ণ’ ট্রিলজির জন্য ২৫০ কোটি রুপি নিচ্ছেন রণবীর। অর্থাৎ প্রতি পর্বের জন্য ৭৫ কোটি রুপি করে নিচ্ছেন অভিনেতা।

পুরাণের পাতায় আঁকা চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। তাই এই চরিত্রের জন্য কঠোর প্রস্তুতিও নিতে হচ্ছে রণবীরকে। অভিনেতা যে জিমে এখন অনেকটা সময় কাটাচ্ছেন। ছেড়ে দিয়েছেন মদ্যপান। নিরামিষ রাখছেন খাবারের পাতে। শুদ্ধ হিন্দি চর্চা করছেন। কণ্ঠস্বর পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরিচালকের নির্দেশ মেনে চলছেন অক্ষরে অক্ষরে।

অন্য দিকে, ট্রিলজিতে সীতার চরিত্রে অভিনয় করতে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী পেয়েছেন প্রায় ১৮ কোটি। তবে সাধারণত অভিনেত্রীর পারিশ্রমিক ৩-৬ কোটির আশপাশেই থাকে।

‘রামায়ণ’ ট্রিলজির জন্য যশ নিচ্ছেন ১৫০ কোটি রুপি। অর্থাৎ প্রতি পর্বের জন্য ৫০ কোটি রুপি করে নিচ্ছেন অভিনেতা। যশ তার শেষ অভিনীত ছবি ‘কেজিএফ টু’র জন্য নিয়েছিলেন ৩০ কোটি রুপি।

চলতি সপ্তাহে ছবিটির শুটিং শুরু হয়েছে। সেটের ছবি ও ভিডিও প্রকাশ পেতে শুরু করেছে। জানা গেছে এই সেট নির্মাণ করলে খরচ হয়েছে ১১ কোটি।

Reneta

জানা গেছে, ‘রামায়ণ’ ছবিটির বাজেট ৫০০ কোটি রুপি। ছবিতে সানি দেওলকে হনুমানের ভূমিকায় দেখা যাবে। লারা দত্ত আসতে চলেছেন রানী কৈকেয়ী রূপে। রাকুল প্রীত সিং অভিনয় করবেন শূর্পণখার ভূমিকায়।

সূত্র: ফিল্মি বিট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নীতেশ তিওয়ারিযশরণবীর কাপুররামায়ণসাই পল্লবী
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী কৃষির বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য

জুন ২৫, ২০২৬

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুন ২৫, ২০২৬

বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

জুন ২৫, ২০২৬

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি: এক নীরব মানবিক, সামাজিক ও জাতীয় সংকট

জুন ২৫, ২০২৬

করতোয়া নদীতে গোসলে নেমে ভাবি ও দুই শিশু ননদের মৃত্যু

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT