বিনোদন

মানবিকতার অনন্য দৃষ্টান্ত রাখলেন রাম চরণ

আত্মবিশ্বাসী যুবক শহরের পটভূমিতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক শহরের পটভূমিতে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে আছেন, আধুনিক জীবনযাত্রার প্রতিচ্ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুধু পর্দার তারকা নন, মানবিক কাজেও তাকে পাওয়া যায় সব সময়। বলছি দক্ষিণী সুপারস্টার রাম চরণের কথা। মানবিক কাজে আবারও সংবাদের শিরোনাম হলেন এই অভিনেতা।

রাম চরণ এবং তার স্ত্রী উপাসনা কোনিদেলি ৫০০ নৃত্যশিল্পীর পরিবারের ইনস্যুরেন্সের দায়িত্ব নিয়েছেন। খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোরিওগ্রাফার জানি মাস্টার।

রাম চরণ এবং উপাসনার সঙ্গে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়ে জানি লিখেছেন, ‘কঠিন সময়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তারাই ঈশ্বর। মনে আছে ড্যান্সার ইউনিয়নের দাবি নিয়ে যখন তাদের কাছে গিয়েছিলাম, তখন পাশে দাঁড়িয়েছিলেন তারা।’

জানি আরও লিখেছেন, ‘৫০০ জন ড্যান্সার এবং তাঁদের পরিবারের ইনস্যুরেন্সের খরচ নিজেদের কাঁধে তুলে নেওয়ার কথা দিয়েছিলেন তাঁরা। শুধু কথা রাখাই নয়, প্রত্যেকটি পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলে তাদের আশ্বস্ত করেছিলেন। রাম-উপাসনার এই উপকার আমার এবং আমাদের সকলের হৃদয়ে সব সময়ে থাকবে। তাদের কাছে কৃতজ্ঞ থাকব চিরকাল।’

এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রাম চরণ। চলতি বছরই এস শংকরের পরিচালনায় ‘গেম চেঞ্জার’ সিনেমায় দেখা যাবে তাকে। এ সিনেমাতে তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।- হিন্দুস্থান টাইমস

বিষয়:দক্ষিনী অভিনেতা রাম চরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…