চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম চরণ-কিয়ারার ‘গেম চেঞ্জার’র লুক ফাঁস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৪
বিনোদন
A A

রাম চরণ ও কিয়ারা আদভানি বর্তমানে ব্যস্ত আছেন ‘গেম চেঞ্জার’ ছবির শুটিং নিয়ে। ছবিটিকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি শুটিং সেটের কিছু ছবি ফাঁস হয়েছে, সেগুলো এখন আলোচনায়।

দক্ষিণ ভারতের বিশাখাপাতনামে চলছে ছবির শুটিং। সেখানে রাম চরণকে দেখা গেছে শার্ট, ফরমাল প্যান্ট ও জুতায়। আঁচড়ে নেয়া চুল এবং রিমলেস চশমায় অভিনেতাকে দারুণ স্মার্ট দেখাচ্ছে ফাঁস হওয়া ছবিতে।

অন্যদিকে কিয়ারাকে দেখা গেছে খুব সাদামাটা পোশাকে। নেভি ব্লুর সাথে সোনালী পাড়ের শাড়ি, সাদা ব্লাউজ। মাঝখানে সিঁথি করে পরিপাটি করে বাঁধা চুল।

আরেকটি ভিডিওতে দেখা গেছে আরকে বিচে শুটিং চলছে। অগণিত ভক্ত ভিড় জমিয়েছে সেখানে। ভক্তরা রাম চরণের সঙ্গে সেলফি তুলছে চাইছে। তবে সিকিউরিটি তাদের সরিয়ে দিচ্ছে।

Game Changer @AlwaysRamCharan 🥵🔥🔥#RamCharan pic.twitter.com/JXxBaFESPU

— …. (@ItzRCCult) March 16, 2024


‘গেম চেঞ্জার’ সিনেমার গল্প কী নিয়ে সেই ব্যাপারে কোনো তথ্য মিলেনি। রাম চরণ একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকায় অভিনয় করছেন এই ছবিতে। জানা গেছে সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।

ছবিটি পরিচালনা করছেন এস শংকর। রাম চরণ ও কিয়ারা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অঞ্জলি, এস জে সুরিয়া ও জয়ারাম।

Reneta

নানা কারণে সিনেমার শুটিং শুরু থেকেই আটকে ছিল। এরপর গত বছরের শেষের দিকে প্রথম অংশের শুটিং শেষ হয়। এখন দ্বিতীয় অংশের শুটিং চলছে।

রামের সঙ্গে কিয়ারার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তারা জুটি হয়ে ২০১৯ সালে ‘বিনয়ী বিদেয় রামা’ সিনেমায় অভিনয় করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়ারারাম চরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT