চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপিডিএফ নিষিদ্ধের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ-সমাবেশ

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
৪:৩২ অপরাহ্ন ১২, মে ২০২৫
জনপদ, রাঙ্গামাটি
A A

তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনের প্রস্তাব দিয়ে দেশের অখণ্ডতা বিনষ্টের চেষ্টার অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-কে নিষিদ্ধের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

আজ (১২ মে) সোমবার সকালে রাঙ্গামাটি পৌরসভার সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় সমাবেশে মিলিত হয়।

বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন, যারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সাম্প্রতিককালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মাধ্যমে নিজেদের রাজনৈতিক বৈধতা অর্জনের অপচেষ্টা চালাচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, ইউপিডিএফকে অবিলম্বে নিষিদ্ধ ও সংগঠনটির অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে, তিন পার্বত্য জেলার শান্তিকামী মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান। প্রধান বক্তা ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন পিসিএনপি রাঙ্গামাটির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপিডিএফবিক্ষোভ সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, হরমুজ প্রণালি খুলবে ইরান

এপ্রিল ৮, ২০২৬

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT