চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জেলায় জেলায় সমাবেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২২, মে ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

এই ঘটনার প্রতিবাদে রাজশাহীতে রাতে বিক্ষোভ করেছে চারঘাট উপজেলা আওয়ামী লীগ। বিক্ষোভে অংশ নেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। বেতপট্টিতে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে রংপুর প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মাজেদ আলী বাবুল ও অন্যরা।

সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত ও জেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তারা আবু সাইদ চাঁদের শাস্তির দাবি জানান।

বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে প্রস্তুত আছে আওয়ামী লীগ। এ সময় হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক আবু সাইদ চাঁদের শাস্তি দাবি করেন নেতাকর্মীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাহত্যার হুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT