বাংলাদেশ

‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে র‍্যালি, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও স্বাস্থ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের র‍্যালিতে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস- ২০২৫’ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে শনিবার (১৭ মে) সকালে হাসপাতাল প্রাঙ্গনে এক র‌্যালি অনুষ্ঠিত হয়।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর সহায়তায় জনসচেতনতা মূলক এই র‌্যালিতে ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর ডাক্তার মো. কামরুল আলম, ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর ডাক্তার ফারুক আহামাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার কাজী নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক চিকিৎসক, ইন্টার্নি, নার্স ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‌্যালির পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। এই ঘাতক অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে। দেশের চারভাগের এক ভাগ মানুষ কোনা না কোনোভাবে উচ্চ রক্তচাপে আক্রান্ত।

এছাড়া অর্ধেকেরও বেশি মানুষের উচ্চ রক্তচাপ সঠিকভাবে নিরুপণ ও নিয়ন্ত্রণ করা হয় না। ফলে উচ্চ রক্তচাপে আক্রান্তদের বহুবিধ মৃত্যুঝুঁকি বেড়েই চলেছে। বক্তারা আরও বলেন, উচ্চ রক্তচাপ এড়ানোর জন্য শরীরের ওজন ঠিক রাখা, ধূমপান না করা, ব্যাল্যান্স ফুড গ্রহণ এসব দিকে অধিকতরো নজর দিতে হবে। নিয়মিত পরীক্ষা নীরিক্ষা করতে হবে। সবমিলিয়ে দৈনন্দিন জীবনাচারেও পরিবর্তন আনতে হবে।

বিষয়:ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…