চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমে উঠেছে রাকসুর প্রচার-প্রচারণা

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
৬:০৪ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
রাকসুর প্রচার-প্রচারণার সময় ছাত্ররা পোস্টার বিতরণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা

পূজার ছুটির ৩য় দিনে জমে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর প্রচারণা। প্রার্থীরা দিনভর প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন একাডেমিক ভবনে, চায়ের দোকানে, আবাসিক হলে। সন্ধ্যা থেকে ক্যাম্পাসের আশপাশের এলাকায় অনাবাসিক শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালান প্রার্থীরা।

তবে রাকসুর প্রচার-প্রচারণা চললেও নির্বাচন হওয়া না হওয়া নিয়ে শঙ্কা যেন কাটছেই না। শিক্ষক-কর্মকর্তাদের আল্টিমেটামের সুরাহা না হওয়ায় নতুন করে নির্বাচন বন্ধের আশঙ্কায় আছেন প্রার্থী ও ভোটাররা।

তবে নির্বাচন কমিশন অধ্যাপক নজরুল ইসলাম জানান, সব পক্ষের সাথে আলোচনা করে সঠিক সময়েই রাকসু নির্বাচন সম্পন্ন করা হবে। রাকসু নির্বাচনের প্রার্থীরা রোববার থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন প্রচারণা চলবে।

এর আগে সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছিলেন। এতে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকেন। সেই সময় ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন ভোট পেছানোর দাবি তোলে। ফলে ২২ সেপ্টেম্বরের জরুরি সভায় ২৫ সেপ্টেম্বরের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়। এরপর শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হলে ক্যাম্পাস একেবারেই ফাঁকা হয়ে পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাকসু নির্বাচন-২০২৫রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬

মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর-ফার্মগেটের যোগ নেই: সিটিটিসি

আগস্ট ১, ২০২৬

সাফের আসরে কেন নেই নেপাল?

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT