চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় রকিবুল ইসলাম মুকুলের নতুন সায়েন্স ফ্যান্টাসি ‘নীল কুয়াশায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ
A A
বইমেলায় প্রকাশিত রকিবুল ইসলাম মুকুলের নতুন সায়েন্স ফ্যান্টাসি বই. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুল এর নতুন সায়েন্স ফ্যান্টাসি ‘নীল কুয়াশায়’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ এবং প্রকাশক অনিন্দ্য প্রকাশ।

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে বিভিন্ন প্রাণীর অস্বাভাবিক আকার ধারণ এবং মানুষের লড়াইকে কেন্দ্র করে সায়েন্স ফ্যান্টাসিটির ঘটনাপ্রবাহ এগিয়ে গেছে।

প্রচলিত সায়েন্স ফিকশন না হয়ে ফ্যান্টাসি হওয়ায় পাঠকরা শুরু থেকে শেষ অবধি নিজের অজান্তেই ঢুকে পড়বে একটি কল্পনার জগতে। নিজের চারপাশে আবিস্কার করবে পরাবাস্তবতা।

Banglabid

ফ্যান্টাসি হলেও নীল কুয়াশায় বইটিতে রয়েছে কল্পবিজ্ঞানের ছোঁয়া এবং বিজ্ঞানের আঙ্গিকও। এতে রয়েছে আবেগ, প্রেম এবং ভাবনার আলাদা জগতও।

সায়েন্স ফ্যান্টাসি ‘‘নীল কুয়াশায়’’ এর ফ্ল্যাপ থেকে কিছুটা-কোন এক তীব্র শব্দ ঝড় যেনো পাল্টে দিতে চাইছে সমস্ত দৃশ্যপট।

জানালার বাইরে আলোর একটা চিকন সুতোর মতো রেখা তীব্র হতে হতে ভীষণ নাড়িয়ে দিচ্ছে দু’চোখের পাতা। অভ্যেস মতোন সন্ধানী আঙুল খুঁজে পেলো সব যাতনা থামাবার অপেক্ষমান বোতাম। বাঁ হাতের কব্জি উল্টে চোখ ঢাকলাম।

Reneta

আসলেই কী ঘুম ভেঙেছে নাকি স্বপ্ন দেখছি। ডান হাতের আঙুল দিয়ে বাম হাতে চিমটি কেটে দেখলাম। না, জেগেই তো আছি। তাহলে এমন ঘোর ঘোর কেন। ঘরটাও কেমন অচেনা লাগছে। এখানেই কী ঘুমিয়েছিলাম? স্বল্প চেনা জানালার ওপাশের নিম গাছটা নড়েচড়ে উঠল চাঁদের আলোয়।

সেই নীল আলোর তীব্র রেখাটা আড়াআড়ি ভাবে ছুটে আসছে সাগরের দিক থেকে। খুবই সুক্ষ্ম। অনেকটা ছেলেপেলেদের হাতে অন্ধকারে খেলনা লেজার লাইটের আলোর মতো। আলোটা স্থির হয়ে আছে জানালার ঠিক উপরের দিকটায়।

এ সপ্তাহের যে কোন দিন থেকে বইটি পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশ এর ৭২৫-৭২৮ নম্বর স্টলে। অনিন্দ্য প্রকাশ এর প্রকাশক আফজাল হোসেন জানান, লেখক রকিবুল ইসলাম মুকুল দীর্ঘদিন ধরে লিখছেন।

‘মানুষের জীবনবোধ ও প্রত্যেকের আলাদা আলাদা ভাবনার জগত তার লেখার আলাদা বৈশিষ্ট। এর আগে তার উপন্যাস এবং সায়েন্স ফ্যান্টাসিগুলো পাঠকরা গ্রহণ করেছে এবং প্রশংসা কুড়িয়েছে। নীল কুয়াশায় সায়েন্স ফ্যান্টাসিটিও আশা করি পাঠকদের ভাল লাগবে।’

উপন্যাস ‘শিশমহল’ ‘অন্ধকারে একা’ ‘পথ হারিয়ে পথে’, ‘অমাবস্যায় কালো চাঁদ’ ‘ দোলনচাঁপার ঘ্রাণ’ ‘প্রজাপতি মন’, ‘ এখন অনেক রাত’ ‘ নদীর নাম ময়ূরাক্ষী’ সায়েন্স ফ্যান্টাসি ‘বোবা’ ‘ ব্ল্যাক নাইট’, ‘মাইক্রোপিপ’ ‘ সেন্টমার্টিনে টিনা’ ‘ স্কুল ট্রিপে নাসা অভিযান’ ‘মৃত্যুপুরী টাইটান’ গল্পের বই ‘পরী’ এবং কবিতার বই ‘আমাকে পোড়ানোর উৎসব হোক মহামান্য রাষ্ট্রপতি’- লেখকের সৃষ্টিকর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নীল কুয়াশায়বইমেলারকিবুল ইসলাম মুকুলসায়েন্স ফ্যান্টাসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT