চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিলেকশন আসলে আমার নিয়ন্ত্রণে নাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
৬ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসবি

৬ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসবি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক টি-টুয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চলতি বিপিএলে খেলছেন রাজশাহী ওয়ারিয়র্সে। ব্যাট হাতে করছেন দারুণ। আসরের একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাটেই। রোববার রংপুর রাইডার্সের বিপক্ষেও ব্যাটে ছিলেন দুর্দান্ত। ৬ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরা।

বাংলাদেশ টি-টুয়েন্টি দলে লম্বা সময় ধরে নেই শান্ত। বিপিএল চলাকালীন ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের দল দেয় বিসিবি। তার আগেই বিপিএল শুরুর দিনে তিনি সেঞ্চুরি করেছেন। তবে অনুমিতভাবেই বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ হয়নি তার। অবশ্য দলে জায়গা না পাওয়া নিয়েও ভাবছেন না।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরকে ৭ উইকেটে হারায় রাজশাহী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন জয়ী অধিনায়ক। বিশ্বকাপে সুযোগ আছে কিনা এমন প্রশ্নের সামনে পড়ে শান্ত বললেন, ‘আমি যতটুকু জানি বিশ্বকাপ টিম তো দিয়ে দিয়েছে।’

Banglabid

গত ৪ জানুয়ারি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ। বিসিবি চাইলে আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্কোয়াডে যেকোনো পরিবর্তন আনতে পারবে। শান্তর কাছে জানতে চাওয়া হয়, বিপিএলে কয়েকটি ভালো ইনিংস খেলার মধ্যে দিয়ে বিশ্বকাপ দলে ফেরার মতো অবস্থায় পৌঁছেছেন কিনা। বললেন, ‘সিলেকশন আসলে আমার নিয়ন্ত্রণে নাই।’

‘আসলে এটা নিয়ে চিন্তাও করি নাই। আমার মূল লক্ষ্য, কীভাবে প্রতিদিন প্রভাব রাখতে পারি। আমার কাছে মনে হয় এখনও যথেষ্ট নয়, যেভাবে ব্যাটিং করেছি। এখানে আরও সুযোগ আছে। চেষ্টা করবো পরবর্তী ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের উপরে প্রভাব রাখার। সিলেকশন আসলে আমার নিয়ন্ত্রণে নাই। এখানে কোচ, অধিনায়ক ও নির্বাচকরা যেটা দলের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন। আমার কাজ নিয়মিত পারফর্ম করা, সেটা করার চেষ্টা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপনাজমুল হোসেন শান্তবিপিএল ২০২৫বিসিবিরংপুর রাইডার্সরাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ-হাসানের ৫-৩, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT