চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে-বলে উজ্জ্বল শান্ত, জয় দিয়ে আসর শেষ রাজশাহীর

এনসিএল টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড় ও আম্পায়ার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। মাঠের ক্রিকেটে ফিরেছেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি দিয়ে। গত শনিবার প্রত্যাবর্তনের ম্যাচে বরিশালের বিপক্ষে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। পরের তিনটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও আসরে নিজেদের শেষ ম্যাচে সিলেটের বিপক্ষে দারুণ করেছেন। তার অলরাউন্ড নৈপুণ্যে সান্ত্বনার জয় নিয়ে আসর শেষ করল রাজশাহী। সেই সঙ্গে আসর শেষ হয়েছে সিলেটেরও।

রাজশাহীর বিদায়টা আগেই নিশ্চিত হয়েছিল। তবে প্লে অফে খেলার সম্ভাবনা ছিল সিলেটের। রাজশাহীর বিপক্ষে জিততে পারলে টিকে থাকতো তাদের আশা। তবে ২৬ রানে রাজশাহীর কাছে হেরে বিদায় নিয়েছে স্বাগতিক দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করে রাজশাহী। জবাবে নেমে ৮ উইকেটে ১৫৫ রানে থামে সিলেটের ইনিংস। রাজশাহী ও সিলেট দুদলই আসরে ৭ ম্যাচে দুটি করে জয় পেয়েছে।

Banglabid

ওপেনিংয়ে নামা শান্ত ৬টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৭৮ রান করেন। বল হাতেও দারুণ করেন। চার ওভার বল করে ১৯ রান খরচায় ১ উইকেট তুলে জয়ে অনন্য ভূমিকা রাখেন।

শান্তর ঝড়ো ইনিংসের পাশাপাশি রাজশাহীর হয়ে সাব্বির হোসেন ১৪ বলে ৩০ রান এবং হাবিবুর রহমান সোহান ১৪ বলে ২৫ রান করেন। এছাড়া তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ১৭ বলে ২১ রান।

সিলেটের হয়ে খালেদ আহমেদ তিন উইকেট নেন। দুটি করে উইকেট নেন এবাদত হোসেন ও তোফায়েল আহমেদ।

Reneta

জবাবে নেমে জিসান আলমের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখছিল সিলেট। ২টি চার ও ৫ ছক্কায় ৩২ বলে ৬০ রানে জিসান ফিরে যাওয়ার পর ছন্দ হারায় সিলেট। স্বাগতিকদের হয়ে পিনাক ঘোষ করেন ২১ বলে ২৭ রান আর তোফায়েল আহমেদের ব্যাট থেকে আসে ২৮ বলে ১৮ রান।

রাজশাহীর আসাদুজ্জামান পায়েল চার উইকেট নেন। একটি করে উইকেট নেন শান্ত, গোলাম কিবরিয়া, সাব্বির হোসেন ও ফরহাদ রেজা।

লিগপর্বে অপরাজিত ঢাকা মেট্রো

সকালের অন্য ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ১৭ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। এর মধ্য দিয়ে লিগপর্বে সাত ম্যাচের সাতটিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিশ্চিত করে প্লে-অফে খেলতে নামবে দলটি।

সিলেট আউটার গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৮ রান করে ঢাকা মেট্রো। ফিফটি করেন শামসুর রহমান (৪৮ বলে ৫৬) ও মার্শাল আইয়ুব (৪২ বলে ৫১)। তামিম ইকবালহীন চট্টগ্রাম জবাবে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে থামে। এই হারের পরও এখন পর্যন্ত পয়েন্ট তালিকার তিনে আছে চট্টগ্রাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিএল টি-২০জিসানরাজশাহীলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ড. ইউনূসের বৈঠক

পরবর্তী

সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে সিআইপি হলেন আমিনুর ইসলাম

পরবর্তী
সিআইপি আমিনুর ইসলামকে সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে সিআইপি হলেন আমিনুর ইসলাম

বিশ্বব্যাপী আয়ের শীর্ষে থাকা ভারতীয় ৫ সিনেমা, বাংলাদেশি দর্শকদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী আয়ের শীর্ষে থাকা ভারতীয় ৫ সিনেমা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT