চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল রাজশাহীর মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে চলতি আসরে বিতর্কের অপর নাম যেন দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার আলোচিত-সমালোচিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। কয়েকদফা ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের অঙ্গীকার করেও দিতে পারেননি। রোববার দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক দিলেও বিদেশিরা না পেয়ে ম্যাচ বয়কট করেছেন। বিসিবির বিশেষ অনুমোদন নিয়ে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছে দলটি। তাদের পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণে ক্ষুব্ধ বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বোর্ড, জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

রোববার বিসিবির মিডিয়া বিভাগের নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন। রাজশাহীর বিতর্কিত কর্মকাণ্ডকে ‘দুঃখজনক’ বলছেন বিসিবির এ কর্মকর্তা।

‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএল শেষের দিকে চলে এসেছে, অস্বীকার করার কিছু নেই।’

এমন অপেশাদারমূলক আচরণে রাজশাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন মিঠু, ‘বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। কীধরনের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুণ্ণ হতে দিতে পারি না। বিসিবির প্রধানের দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’

‘এই পর্যায়ে যে যাবে, এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেয়া হয়েছিল। কিন্তু তাদের উপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেয়ার। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই যে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। এজন্যই আমার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। আমরা ছেড়ে দিচ্ছি না। কেউ চুক্তির শর্তভঙ্গ করলে আমরা আমাদের মতো ব্যবস্থা নেবো। চুক্তিতে সবকিছু বলা আছে। তার বাইরে গিয়ে কেউ কিছু করতে পারবে না। সেটি অগ্রহণযোগ্য হবে। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেককিছু ছাড় দিয়েছি। কিন্তু এখন যা হচ্ছে তা মেনে নেয়া যায় না।’

রোববার ঢাকায় বিপিএল ফেরার দিনে দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে রাজশাহী। টসে নেমে তাসকিন আহমেদ অকপটেই বলেন, কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই আমরা একাদশ সাজিয়েছি। পারিশ্রমিক ইস্যুতে লাহিরু সামারাকুন, মোহাম্মদ হারিস, রায়ার্ন বুর্ল ও মিগুয়েল কামিন্সরা কেউ আসেননি মাঠে। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাস পাঠিয়েছিল রাজশাহীর টিম হোটেলে তাতেও অবশ্য লাভ হয়নি।

Reneta

বিপিএলের নীতিমালা অনুযায়ী ম্যাচে অন্যতম দুজন বিদেশিকে খেলাতে হবে। নীতিমালার পরিপন্থি হলেও বিশেষ বিবেচনায় রাজশাহীকে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরে বিবৃতিতে বিসিবি জানায়, ‘বিদেশী খেলোয়াড়দের অনুপলব্ধতার কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল মাঠে নামানোর জন্য বিশেষ অনুমোদনের আবেদন বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে করেছে রাজশাহী। বিসিবি অনুরোধ পর্যালোচনার পর এবং বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলীর ১.২.৮ নং ধারায় বর্ণিত বিধান অনুসারে, টেকনিক্যাল কমিটি রাজশাহীকে এই ম্যাচের জন্য শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল মাঠে নামানোর অনুমোদন দিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বয়কটবিপিএল ২০২৫বিসিবি. মিঠুরাজশাহীলিড স্পোর্টসহোটেল
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT