চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাঙ্গুলীর চরিত্রে রাজকুমার, বললেন ‘খুব নার্ভাস লাগছে’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ২৫, জুন ২০২৫
বিনোদন
A A

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল পর্দায় আসতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। তবে পর্দায় সৌরভ গাঙ্গুলীর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে চলছিল নানান জল্পনা কল্পনা। অবশেষে জানা গেছে,  বহুল প্রতীক্ষিত এই বায়োপিকে সৌরভের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার রাও বলেন, ‘দাদা তো আগেই বলে দিয়েছেন এবার আমিও অফিসিয়ালি বলছি। হ্যাঁ, তার বায়োপিকে আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি।’

এই বিশাল দায়িত্ব নিতে পেরে কিছুটা নার্ভাস হলেও রাজকুমার রাও একই সাথে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার কথায়, ‘আমি খুব নার্ভাস এটি একটি বিশাল দায়িত্ব তবে এটি অবশ্যই অনেক মজার হতে চলেছে।’

বিশেষ করে সৌরভের বাংলা উচ্চারণ নিয়ে রাজকুমার রাও বেশ আত্মবিশ্বাসী। জানা গেছে, বছরের পর বছর ধরে তিনি এই উচ্চারণে কাজ করছেন এবং তার বাঙালি স্ত্রী পত্রলেখা তাকে এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছেন।

সৌরভ গাঙ্গুলী নিজেই এর আগে জানিয়েছিলেন যে রাজকুমার রাওকেই তিনি তার বায়োপিকের জন্য বেছে নিয়েছেন যদিও কিছু তারিখ সংক্রান্ত জটিলতা ছিল। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেন, “আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এটি। জানুয়ারিতে শুটিং শুরু হবে। গল্প লেখা, চিত্রনাট্য রচনা ও সিনেমা নিয়ে পরিকল্পনার কাজ গুছিয়ে উঠতে একটু সময় লাগবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়োপিকরাজকুমার রাওসৌরভ গাঙ্গুলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সান্তোসে সবে ছয় মাস চুক্তি বাড়ালেন নেইমার

পরবর্তী

মানুষের অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে প্লাস্টিক: প্রধান উপদেষ্টা

পরবর্তী

মানুষের অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে প্লাস্টিক: প্রধান উপদেষ্টা

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের বৈঠকে ডেকেছেন অর্থ উপদেষ্টা

সর্বশেষ

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT