ক্রিকেট

আবারও বেঙ্গল ক্রিকেটের সভাপতি গাঙ্গুলি

বেঙ্গল ক্রিকেটের সভাপতি গাঙ্গুলি, গম্ভীরের ছবি, বাংলাদেশ ক্রিকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গল ক্রিকেটের সভাপতি গাঙ্গুলি, গম্ভীরের ছবি, বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমধাপে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বেঙ্গল ক্রিকেটের সভাপতি ছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পরে আরও দুবছর সভাপতি থেকে বিসিসিআই সভাপতির দায়িত্ব নেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে আবারও ফিরলেন তিনি।

সভাপতি পদে ফিরে গাঙ্গুলির লক্ষ্য আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য কলকাতার ইডেন গার্ডেন্সের ধারণক্ষমতা বিস্তার ও উন্নিত করা। শনিবার সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় গাঙ্গুলির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠিক হয়।

দায়িত্বে ফিরে গাঙ্গুলি বলেছেন, ‘এখানে পাঁচ বছরের বেশি কাজ করেছি। আমরা তাই করি যা বেঙ্গল ক্রিকেটের জন্য ভালো। অনেক প্রতিভা আছে যাদের কাজে লাগানো যেতে পারে। তাদেরকে সঠিক পথও দেখাতে হবে।’

বিষয়:বিসিসিআই সিএবি সৌরভ গাঙ্গুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…