চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসের ব্যালকনিতে ‘দাদা’ রূপে রাজকুমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৬
বিনোদন
A A

অনেকদিন ধরেই আলোচনা চলছে ভারতের কিংবদন্তী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর জীবনের গল্পে নির্মিত সিনেমা ‘দাদা’কে ঘিরে। যার নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও। বুধবার সৌরভের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে সেই ছবির ফার্স্টলুক পোস্টার।

তাতে তুলে ধরা হয়েছে সৌরভের আইকনিক একটি দৃশ্য। ২০০২ সালে লর্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভ গাঙ্গুলীর জার্সি খুলে উল্লাস প্রকাশ করেছিলেন। সেই দৃশ্য ঐতিহাসিক হয়ে আছে। আর প্রথম পোস্টারে সৌরভের ওই ভঙ্গিকেই অনুকরণ করলেন রাজকুমার।

পোস্টারটি শেয়ার করেছেন সৌরভ নিজেও। যার ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের সেরা উপহার। তুমি (রাজকুমার) আমার কাভার ড্রাইভ কিভাবে খেলো, সেটা দেখার অপেক্ষা সইছে না।’

পোস্টারে একটি বিশেষ বাক্যও লেখা হয়েছে, ‘তিনি শুধু খেলাটাই খেলেননি, বদলে দিয়েছেন খেলাটাকেই।’

পশ্চিমবঙ্গের বেহালায় জন্ম সৌরভ গাঙ্গুলীর। ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে করেছেন ১৮ হাজার ৫৭৫ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে মোট ৩৮টি সেঞ্চুরি।

সৌরভের এই দাপুটে ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনের নানা অধ্যায় উঠে আসবে ‘দাদা’য়। এটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে আরো অভিনয় করছেন তানিয়া মানিকতলা, শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আঢ্যসহ অনেকে। আগামী বছরের ১৪ মে মুক্তি পাবে ছবিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দাদারাজকুমার রাওসৌরভ গাঙ্গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT