চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সেও আয়ে শীর্ষে ‘রাজকুমার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি সিনেমা রাজকুমার এর পোস্টার, অভিনেতা মুখোমুখি দৃশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে দুইশোর মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১১টি সিনেমা! এরমধ্যে শতাধিক সিঙ্গেল স্ক্রিন উচ্চমূল্যে নিয়েছে হিমেল আশরাফ পরিচালিত সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। মুক্তির দিন থেকেই ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। সেসব ছবি ও সংবাদ দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমে।

এবার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও জানালো, শাকিব খান অভিনীত আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ ছবিটি দেখতে শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, সিনেপ্লেক্সেও ভিড় করেছেন সবচেয়ে বেশী দর্শক!

১১টি ছবির মধ্যে ঈদের দিন থেকে ৮টি ছবির প্রদর্শন করে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। এরমধ্যে সবেচেয়ে বেশী দর্শক দেখেছেন ‘রাজকুমার’। শুধু তাই নয়, মুক্তির দিন থেকে রবিবার (২১ এপ্রিল) পর্যন্ত ৮টি বাংলা ছবির মধ্যে সবচেয়ে বেশী আয় করা ছবির তকমাও অর্জন করে ‘রাজকুমার’।

Banglabid

মুক্তির ১০ দিনের মাথায় প্রথম সপ্তাহে প্রদর্শিত ছবিগুলোর শীর্ষ অবস্থান জানিয়ে এমন তথ্যই জানিয়েছে স্টার সিনেপ্লেক্স। ফেসবুক পোস্টের মাধ্যমে রবিবার তা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি।

সোমবার সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ৮টি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে ভালো যাচ্ছে ‘রাজকুমার’। দিনের অন্যান্য সময়ে মোটামুটি ভালো দর্শক আসছে এবং বিকেলে ও সন্ধ্যার শো মোটামুটি হাউজফুল যাচ্ছে। আশা করছি এ সপ্তাহ এবং আগামীতে ‘রাজকুমার’ ভালো যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়রাজকুমারলিড বিনোদনশাকিব খানসিনেমাহাউসফুলহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

আড়ালে ঘোড়ার নীরব কান্না

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT