চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ভুল পথে টানছে পাকিস্তান: বিসিসিআই সহ-সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে পাকিস্তান বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। সোমবার ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেন এ বোর্ড কর্তা।

বাংলাদেশের বিশ্বকাপ বর্জন নিয়ে রাজীব শুক্লা বলেন, ‘পাকিস্তান অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের ব্যাপারে আটকে আছে। বাংলাদেশকে উস্কে দেয়ার পেছনে পাকিস্তান বড় ভূমিকা পালন করছে। তাদের এটা করা উচিত নয়। পুরো বিশ্ব জানে পাকিস্তান বাংলাদেশের সাথে কী করেছে, বাংলাদেশিরাও। এখন পাকিস্তান সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করে বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিসিসিআইয়ের এ কর্তা আরও বলেন, ‘আমরা চাইছিলাম বাংলাদেশ খেলুক এবং আমরা তাদের পুরো নিরাপত্তার নিশ্চয়তাও দিয়েছিলাম। কিন্তু তারা একটি সিদ্ধান্তে বসে আছে। শেষ মুহূর্তে পুরো সূচি পরিবর্তন করা কঠিন।’

বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জটিলতায় পুরোটা সময় পাশে ছিল পাকিস্তান। বিভিন্ন সময়ে দলটির বিশ্বকাপ বয়কটের খবর, অনুশীলন বর্জন, ভারতের সাথে ম্যাচ খেলতে না চাওয়া এবং পরে দল ঘোষণার মত নানা নাটকীয়তা করেছে পাকিস্তান। সবশেষ বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনায় বসেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন এ বোর্ড কর্তা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিপাকিস্তানবাংলাদেশবিসিসিআইভারতরাজীবলিড স্পোর্টসশাহবাজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT