বিনোদন

অনন্ত মহাকালের পথে গীতিকবি রাজীব আশরাফ

শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় গীতিকার রাজীব আশরাফ

একজন মহিলা বারান্দায় দাঁড়িয়ে আছেন, ভাবুক মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মহিলা বারান্দায় দাঁড়িয়ে আছেন, তার চোখে ভাবনা ও প্রত্যাশার ছাপ ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের শ্রোতাপ্রিয় গীতিকার, কবি ও নির্মাতা রাজীব আশরাফ আর নেই। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তার বড় ভাই আবু সালেহ আলম বাবু।

রাজীব আশরাফ দীর্ঘদিন নিউমোথোরাক্স (ফুসফুসের রোগ) এর মতো জটিল রোগে আক্রান্ত ছিলেন। ২০২১ সালে দীর্ঘমেয়াদে চিকিৎসা নেয়ার পর স্বাভাবিক হলেও বৃহস্পতিবার রাতে আচমকা শরীর খারাপ হলে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

আবু সালেহ জানিয়েছেন, আচমকাই সব শেষ হয়ে গেল। ঢাকা মেডিকেল থেকে তার মরদেহ মিরপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, আসর নামাজের পর তার জানাজা শেষে মিরপুর-১১ নম্বর জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হবে।

অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ছিলেন রাজীব আশরাফ। বিশেষ করে অর্ণবের গাওয়া তার লেখা বেশকিছু গান মানুষের মুখে মুখে। এরমধ্যে হোক কলরব, নাম ছিল না, প্রকৃত জল, ধূসর মেঘ, রোদ বলেছে হবে, মন খারাপের একটা বিকেল বিশেষ উল্লেখযোগ্য।

এই শতকের শুরুর দিক থেকেই গান লিখলেও ২০২০ সালে প্রথম প্রকাশিত হয় রাজীব আশরাফের প্রথম কবিতার বই ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’। এই বইয়ের প্রচ্ছদ করে দিয়েছিলেন অর্ণব।

বিষয়:অর্ণব গান রাজীব আশরাফ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…