চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়ামের কোলে চুপচাপ রাজ-পরীর রাজ্য!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

নিজের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পুত্র রাজ্যকে নিয়ে এসেছিলেন পরীমনি।

মঙ্গলবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি আসা মাত্রই পরীর কোল থেকে রাজ্যকে নিজের কোলে নেন সিয়াম। মিনিট তিনেক তার কোলে চুপচাপ বসে ছিল পাঁচ মাস বয়সী রাজ্য।

নায়ক সিয়ামের কোলে বসে রাজ্য উপভোগ করেন মা পরীমনির সিনেমার ট্রেলার। পরী জানান, এই সিনেমায় তিনি তিশা চরিত্রে অভিনয় করেছেন। বলেন, রাজ্য যখন বড় হবে, তখন তাকে দেখাবো যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা। কারণ এটি শিশুতোষ সিনেমা।

আবু রায়হান জুয়েল পরিচালিত ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদানের সঙ্গে সহ প্রযোজনা করে বঙ্গ। ২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে, একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন বড় মানুষ।

এই ভ্রমণে গিয়ে তাদের জাহাজ আটকা পড়ে, আক্রমণ করে ডাকাত। এসবের মাঝে সুন্দরবনের নৈস্বর্গিক সৌন্দর্যে ঘুরেবেড়ানো, আনন্দ-উল্লাস।

ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। আগামী ২০ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।

Reneta

পোস্টার ও ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক মুনিরা মোর্শেদ, বঙ্গের কনটেন্ট ডিরেক্টর মুশফিকুর রহমান মনজু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেলারপরীমনিমুহম্মদ জাফর ইকবালমোরশেদুল ইসলামলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

জুন ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ফ্রান্সের ‘বিশেষ’ পারফরম্যান্স প্রত্যাশা করছি: ওয়াসিম ইকবাল

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্যান্ডে পুতিন সমালোচক এক রুশ শিল্পীকে গুলি করে হত্যা

জুন ১৬, ২০২৬

চ্যানেল আই বার্তাকক্ষে সমর্থনে এগিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৬, ২০২৬

মেসি-এমবাপে-হালান্ডের বিশ্বকাপ শুরু হচ্ছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT