চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর নতুন সংস্করণে আসছে রাজের ‘চিরকুমার সংঘ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১৬, জুন ২০২২
বিনোদন
A A

প্রায় ১৫ বছর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বানিয়েছিলেন ‘চিরকুমার সংঘ’। নাম, প্রেম বঞ্চিত একটি কলোনির যুবকদের মজার কাহিনির কারণে নাটকটি তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এখনও ইউটিউব থেকে নাটকটি দেখে অনেকেই নস্টালজিয়া হয়ে পড়েন!

সেই সময় নাটকটির লক্ষাধিক কপি সিডি ক্যাসেটও বিক্রি হয়েছিল। এতে করে নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছিলেন রাজ।

নতুন খবর, নতুন সংস্করণে আবার ‘চিরকুমার সংঘ’ নির্মাণ করতে যাচ্ছেন দেনমোহর, গ্র্যাজুয়েট, মাইক এর মতো জনপ্রিয় সব নাটকের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আগামী সপ্তাহে কুমিল্লায় তিন দিন নাটকটির শুটিং হবে জানিয়েছেন নির্মাতা।

Banglabid

আসন্ন ঈদুল আযহায় ‘চিরকুমার সংঘ’ দেখা যাবে ‘সিনেমাওয়ালা’র ইউটিউবে।

নির্মাতা রাজের ক্যারিয়ারে বানানো দ্বিতীয় নাটক ‘চিরকুমার সংঘ’। ১৫ বছর পর ফের নির্মাণ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, হাসান মাসুদ ভাই আগের নাটকে ছিলেন। কিছুদিন আগে তার সঙ্গে শুটিংয়ে কথায় কথায় ‘চিরকুমার সংঘ’র কথা ওঠে। গল্পটা মাথায় এলে নতুন করে বানানোর উদ্যোগ নেই। কনসেপ্টে ২০২২ সালের ‘চিরকুমার’দের কিছু বিষয় থাকবে।

রাজ বলেন, এটি মূলত একটি ফান কনটেন্ট হবে। সিরিয়াস হওয়ার মতো কিছু থাকবে না। তবে দর্শক মজা পেতে পারেন।

Reneta

নতুন সংস্করণের ‘চিরকুমার সংঘ’তে শিল্পী কারা থাকছেন? রাজ বলেন, আগের শিল্পীরা থাকবেন। সঙ্গে নতুন কয়েকজন যোগ হবেন। শিল্পীদের নাম জানাতে চাই না। এতটুকু জানাচ্ছি, আগের ৮০ শতাংশ শিল্পীরা নতুন ‘চিরকুমার সংঘ’-এ থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের নাটকগ্র‌্যাজুয়েটচিরকুমার সংঘটেলিভিশনদেনমোহরমাইকরাজলিড বিনোদনশিল্পীসিনেমাহাসান মাসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT