বিনোদন

বর্ষা বরণে দিনভর যা থাকছে চ্যানেল আইয়ে

বাংলা সিনেমার দুই চরিত্রের রোমান্টিক দৃশ্য, প্রেমের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের গল্পের দৃশ্য, যেখানে দুই চরিত্র একসঙ্গে বসে প্রেমের কথা বলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার (১৫ জুন) পহেলা আষাঢ়। বর্ষার প্রথম দিন। বছর ঘুরে আবারও চলে এল বৃষ্টির দিন। এ দিনটিকে বরণ করে নিতে নানা আয়োজনের পরিকল্পনা করছে চ্যানেল আই।

শনিবার বর্ষার প্রথম দিন শুরুর আগেই ১৫ জুন রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে থাকছে ‘তৃতীয় মাত্রা’- এর বিশেষ পর্ব। সকাল ৭টা ৩০ মিনিটে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা থেকে সরাসরি সম্প্রচার ‘বর্ষা উৎসব-১৪৩১’।

এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে অনন্যা রুমার পরিচালনায় ফ্রেশ-প্রিমিয়াম টি ‘তারকা কথন’ এর বিশেষ পর্ব। দুপুর ১টা ৫ মিনিটে দেখানো হবে আবদুর রহমান-এর উপস্থাপনায় ‘এবং সিনেমার গান’ এর বিশেষ পর্ব ‘বৃষ্টিরে বৃষ্টি’। দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমীরুল ইসলাম-এর প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান কবিতায় গানে বর্ষা বরণ।

দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘শ্রাবণ মেঘের দিন’। চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ, আনোয়ারা, মুক্তি, গোলাম মোস্তফা, সালেহ আহমেদ ও ডা. এজাজ প্রমুখ।

সন্ধ্যা ৬টায় কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় দেশ-বিদেশে রান্নার বিশেষ পর্ব ‘বর্ষার রান্না’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অণিমা রায়-এর পরিবেশনায় বর্ষার গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান।

বিষয়:চ্যানেল আই তারকা কথন নাটক বর্ষা বরণ শ্রাবণ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…