বেসরকারি সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডাব্লিউওটি) আজ ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে।
সংস্থাটি জানায়, অন্তত দেশের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় সিলেট, ঢাকা, খুলনা রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে। তাছাড়া রাজশাহী ও বরিশাল বিভাগ মাঝারি এবং চট্টগ্রাম বিভাগ তুলনামূলক কম বৃষ্টি হবে।
এই সময় দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর কথাও জানানো হয়েছে। হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে সাগর সাময়িকভাবে কিছুটা উত্তাল হতে পারে। দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে।
সংস্থাটি জানায়, এই সময়ে দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ চলতে পারে।







