পরিবেশ

দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে ধূসর আকাশ ও ঝোপঝাড় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দেশের কিছু জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে বেশিরভাগ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে, যা পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সোমবার (১ মে) দেশের সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে, ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…