অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশ রেলওয়ের ক্যারেজ ও ওয়াগন মেরামত কারখানাকে উন্নত করে অ্যাসেম্বলি ওয়ার্কশপে রূপান্তর করা হবে।
শুক্রবার (১১ এপ্রিল) চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ের ক্যারেজ এবং কোচ মেরামত কারখানা পরিদর্শন করে এ কথা বলেছেন তিনি।
তিনি বলেন, এই উদ্যোগের ফলে বিদেশ থেকে রেলের কোচ আমদানি করতে হবে না, যন্ত্রাংশ এনে বাংলাদেশে সংযোজন করা হবে।
সেসময় রেল মন্ত্রণালয়ের সচিব, ডিজি, রেলওয়ের পূর্বাঞ্চলের জিএমসহ কর্মকর্তারা ছিলেন। উপদেষ্টা পাহাড়তলীতে ঐতিহাসিক ইউরোপীয়ান ক্লাব এবং রেল জাদুঘর পরিদর্শন করেন।








