চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরমে রেললাইন বেঁকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৩
জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
রেললাইনে কাজ করছে শ্রমিকরা গরমে বেঁকে যাওয়া ট্র্যাকের মেরামত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মনজুরুল আলম: ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক করার ১৬ ঘণ্টা পর একইস্থানে অত্যধিক গরমের কারণে আবারও লাইন বেঁকে যাওয়ায় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আজ শনিবার পৌনে ১০টায় উপকূল এক্সপ্রেস ট্রেন শহরতলীর দাড়িয়াপুর অতিক্রম করার কিছুক্ষণ পর বেলা ১১ টার দিকে লাইনটি বেঁকে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, সকালে অত্যাধিক গরমের কারণে আপলাইনে মেরামত করা রেললাইনটি পুনরায় বেঁকে গেছে। এতে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। কিন্তু ডাউন লাইনের অবস্থাও ভালো নয়। গরমে ডাউন লাইনটিও বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা উর্ধ্বতন মহলের নির্দেশে ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি।

বেঁকে যাওয়া লাইনটি সচল করার বিষয়ে তিনি বলেন, রেল লাইন ঠাণ্ডা না হওয়া পর্যন্ত মেরামত কাজ করা যাবে না।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায়, গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এরপর রেলওয়ে বিভাগ ৩০ ঘণ্টার তৎপরতা চালিয়ে শুক্রবার রাতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচলের উপযোগী করলেও শনিবার সকাল থেকে ফের তা বন্ধ হয়ে পড়ে।

ট্যাগ: ট্রেনব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাসায়নিক দিয়ে পাকানো ৪ হাজার কেজি আম ধ্বংস

পরবর্তী

ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘বিদেশ’, আরও যা আছে

পরবর্তী
বাংলাদেশের বিভিন্ন বয়সের মানুষজনের ছবি, আনন্দ ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘বিদেশ’, আরও যা আছে

বিমান ও নৌবাহিনী প্রধানের অবসরের পর বিমানবাহী জাহাজের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াল ২৯ এপ্রিল: বাধ্যতামূলক অবসর পেয়েছিলেন বিমান ও নৌবাহিনী প্রধান

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT