আন্তর্জাতিক

রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

রাহুল গান্ধী ভারতীয় রাজনীতিবিদ, জনসভায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহুল গান্ধী জনসভায় অংশগ্রহণ করছেন, তার পাশে অন্যান্য নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’কে নিয়ে মন্তব্যের জেরে ২০১৯ সালে করা মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের সুরাটের একটি আদালত। তবে কারাদণ্ডের নির্দেশের পরপরই আদালত থেকে জামিন পেয়েছেন রাহুল গান্ধী।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, ‘সব চোরের উপাধি কিভাবে মোদি হয়?’ বলার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক এবং গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বক্তৃতা করার সময় রাহুল এই মন্তব্য করেছিলেন। তিনি পলাতক ব্যবসায়ী নীরভ মোদি এবং ললিত মোদির সাথে নরেন্দ্র মোদিকে জড়িয়ে একথা বলেছিলেন।

দোষী সাব্যস্ত হওয়ার পরে রাহুলের পক্ষ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে রায়ের সাথে অসম্মতির কথা জানান।

এ বিষয়ে রাহুল গান্ধীর আইনজীবী বলেছেন, আদালতের কার্যক্রম শুরু থেকেই ভুল ছিল।

বিষয়:নরেন্দ্র মোদি ভারত রাহুল গান্ধী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…