চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক থাকবে একদম প্রেশারে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২৬
বিনোদন
A A

ঈদকে সামনে রেখে দেশের সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নির্মাতা রায়হান রাফী-এর নতুন ছবি ‘প্রেশার কুকার’। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর থেকেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে!

সিনেমাটির মুক্তি সামনে রেখে জোর প্রচারণায় নেমেছে সংশ্লিষ্টরা। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু করে বিভিন্ন সিনেপ্লেক্স—সবখানেই এখন চোখে পড়ছে ‘প্রেশার কুকার’-এর বিশাল বিলবোর্ড ও পোস্টার। সিনেমা হলের লবি, টিকিট কাউন্টার এমনকি অনলাইন প্ল্যাটফর্মেও ছবিটির উপস্থিতি স্পষ্ট।

সাম্প্রতিক প্রচারণার কিছু মুহূর্ত শেয়ার করে নির্মাতা রাফী দিলেন চমকপ্রদ ইঙ্গিত। তিনি বলেন,“আসছে… প্রেশার কুকার! রান্নাঘর নয়, এবার সিনেমা হলে তাপমাত্রা বাড়বে!”

Banglabid

“চাপ বাড়বে… গল্প ফোটবে… আর দর্শক থাকবে একদম প্রেশারে!”- লিখেন রাফী।

এবারের ঈদে দর্শকদের জন্য একেবারেই নতুন স্বাদের অভিজ্ঞতা নিয়ে আসছে এই সিনেমা—এমনটাই দাবি নির্মাতার। তার ভাষায়, এটি শুধু একটি গল্প নয়, বরং হাসি, টেনশন আর চমকে ভরা একটি পূর্ণাঙ্গ সিনেমাটিক এক্সপেরিয়েন্স।

এর আগে প্রকাশিত ‘ফার্স্ট হুইসেল’ (টিজার) থেকেই জানা যায়, ‘প্রেশার কুকার’ একটি হাইপারলিঙ্ক ধাঁচের চলচ্চিত্র, যেখানে চারটি আলাদা গল্প একসময় এসে মিলিত হয়। এই ভিন্নধর্মী নির্মাণশৈলী এবং শক্তিশালী চরিত্র বিন্যাসই ছবিটিকে আলাদা করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Reneta

ছবির চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পাশাপাশি আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম।

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। দর্শকদের প্রত্যাশা—ঈদের সিনেমা দৌড়ে ‘প্রেশার কুকার’ হতে পারে বড় চমক।

সব মিলিয়ে বলা যায়, প্রচারণার জোর, ভিন্নধর্মী গল্প এবং নির্মাতা রাফীর ট্র্যাক রেকর্ড—সবকিছু মিলিয়ে এবারের ঈদে সিনেমা হলে ‘চাপ’ বাড়াতে প্রস্তুত ‘প্রেশার কুকার’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসপ্রেশার কুকারবুবলীরায়হান রাফীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT