চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

দুটি স্বর্ণ জিতলেন এ তারকা সাঁতারু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল এজ গ্রুপ সাঁতার চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এ আবারও আলো ছড়িয়েছেন বাংলাদেশের তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে আরেকটি স্বর্ণ জয়ে দেশের জন্য এক ঐতিহাসিক সম্মান অর্জন করেছেন। এ নিয়ে আসরে দুটি স্বর্ণ জিতলেন এ তারকা সাঁতারু।

বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু ‘ওপেন/সিনিয়র গ্রুপ’ এ অংশ নিয়ে ১০০ মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণ জিতেছেন। এ প্রতিযোগিতায় তার সময় লেগেছে মাত্র ৫৪.৬৬ সেকেন্ড, প্রথম হয়ে জিতেছেন সোনা।

এর আগে রাফির সবচেয়ে বড় চমক এসেছে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে। এই ইভেন্টে তিনি ২৪.৩৩ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন। এশিয়ান গেমসে ৫০ মিটার ব্যাকস্ট্রোকের রেকর্ড সময় ছিল ২৪.৪০ সেকেন্ড। ফলে এশিয়ান গেমসের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করেছেন এই বাংলাদেশি অ্যাথলেট।

Banglabid

একই প্রতিযোগিতায় ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টেও সাফল্য পান রাফি। ২৪.৪৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করে তিনি নিজের ঝুলিতে তোলেন ব্রোঞ্জ পদক।

বিশ্বের ১৬টি দেশের বিভিন্ন দল ও ফেডারেশনের সর্বমোট ৬০টি দল/ক্লাব এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়, যার মধ্যে স্বাগতিক থাইল্যান্ডের ছিল ৪৪টি ক্লাব। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সহযোগিতা এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহায়তায় রাফি এই আসরে অংশগ্রহণের সুযোগ পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডনৌবাহিনীবাটারফ্লাইব্যাকস্ট্রোকরাফিলিড স্পোর্টসসাঁতার ফেডারেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

পরবর্তী

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

পরবর্তী

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানেজিয়া

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT