চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি চাই আমার কাজ মানুষের মধ্যে প্রভাব ফেলুক’

আইস্ক্রিনের ‘অমীমাংসিত’ নিয়ে নির্মাতা রায়হান রাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

বহু কাঠখড় পুড়িয়ে আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটি স্ট্রিমিং হবে।

তারআগে এদিন বিকেলে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। যেখানে রাফী ছাড়াও উপস্থিত ছিলেন ‘অমীমাংসিত’র শিল্পী কলাকুশলীরা।

ওয়েব ফিল্ম নিয়ে এদিন রাফী বলেন,“বাংলাদেশে অনেক ক্রাইম রিপোর্টার আছে যারা সঠিকভাবে কাজ করতে গিয়ে খুন হয়েছেন। তাই এটা কোনো নির্দিষ্টভাবে কাউকে মেনশন করে বানানো হয়নি। বাংলাদেশের সব অমীমাংসিত কেসগুলোকে রিপ্রেজেন্ট করছে ‘অমীমাংসিত’।”

এসময় এই তারকা নির্মাতা বলেন,“এটা নায়ক নায়িকা নির্ভর কনটেন্ট না। এর বিষয়বস্তুটাই নায়ক নায়িকা।”

রাফী এসময় বলেন,“গাজীপুরে একটি বাড়িতে খুনের ঘটনা নিয়ে জানোয়ার কনটেন্ট বানিয়েছিলাম। পরে ওই ঘটনায় জড়িতদের আইন অনুযায়ী শাস্তি হয়েছে। একজন নির্মাতা হিসেবে আমি চাইনা, শুধুমাত্র আমার ক্যারিয়ারে দুষ্টু কোকিল, লাগে উরাধুরা, তুফান বা পরাণের মতো সিনেমা থাকুক। আমি চাই আমার কাজ মানুষের মধ্যে প্রভাব ফেলুক। এজন্য ক্রসফায়ার নিয়ে আমলনামা বানিয়েছি, মুক্তিযুদ্ধকালীন ফুটবল নিয়ে দামাল বানিয়েছি। অমীমাংসা রিলিজের পর দর্শক জানুন, এর প্রভাব পড়ুক।”

এর আগে ‘অমীমাংসিত’-এর ট্রেলার মুক্তি পায়। সেখানে দেখা যায়, সাংবাদিক দম্পতি খুনের ঘটনাকে কেন্দ্র করে অমীমাংসিত নির্মিত হয়েছে। ট্রেলারে দেখা যায়, নিহত দম্পতির বাড়িতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তদন্তে নেমে একবারে পরিষ্কার কোনো সূত্র পাচ্ছেন না তদন্তকারী কর্মকর্তা। খুন হওয়ার নানান মোটিফ নিয়ে চর্চা করছেন তারা। হত্যার সময় বাচ্চাটি ঘুম থেকে না ওঠা, প্রতিবেশী থেকে আত্মীয়— প্রায় সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করে ফেলা, এমন নানা তথ্য রহস্যকে আরও জটিল করে তোলে।

Reneta

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। এছাড়াও ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরো অনেক পরিচিত মুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমীমাংসিতআইস্ক্রিনইমতিয়াজ বর্ষণওয়েব ফিল্মতানজিকা আমিনরাফীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT