চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান প্রচারে রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৪
জনপদ, মৌলভীবাজার
A A
রেডিও অনুষ্ঠান 'সমাধান কথা' ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে (প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া) কমিউনিটি মিডিয়ার মাধ্যমে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান প্রচারে রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা’ মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৬ নভেম্বর) এই অনুষ্ঠানের বিষয় ছিল শিশুর চিন্তা, বুদ্ধি ও মানবিক বিকাশে শিক্ষা।

রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো. মেহেদি হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মো. জিল্লুর রহমান।

Banglabid

অনুষ্ঠানের শুরুতে শিশুর চিন্তা, বুদ্ধি ও মানবিক বিকাশে শিক্ষা নিয়ে একটি প্রতিবেদন শুনানো হয়। প্রতিবেদনের উপর ভিত্তি করে অতিথিরা তাদের মতামত ব্যক্ত করেন। পরে মাইজপাড়া এলাকার জনসাধারণ সরাসরি অতিথিদের শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন।

আলোচনা শেষে চারজন অতিথি মাইজপাড়া এলাকার জনসাধারণকে চারটি প্রতিশ্রুতি দেন এবং এসব সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, এশিয়ান টিভি প্রতিনিধি ও মৌলভীবাজার ২৪ ডট কম এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, প্রোগ্রাম প্রডিউসার আল-আমীন, নিউজ প্রডিউসার পলি রানী দেবনাথ, অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাস, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারী আরিফ হোসেন।

Reneta

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ বলেন, একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা- এ পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। বর্তমান বিশ্বে যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার অগ্রযাত্রার ফলেই পৃথিবী দ্রত উন্নতির দিকে এগিয়ে চলছে। তাই কর্মমুখী শিক্ষা উন্নতি ও উন্নয়নের জন্য অপরিহার্য। দেশকে দ্রত উন্নতি ও সমৃদ্ধির পথে নিতে হলে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষার প্রসার একান্ত জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীমৌলভীবাজাররেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা’সমাধান কথা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া ২০ জেলেকে ফেরত আনল বিজিবি

পরবর্তী

নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি, খাদ্যেই বেড়েছে ১২.৬৬ শতাংশ

পরবর্তী
শপিংমলে বিভিন্ন ধরণের মসলা ও চালের তাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি, খাদ্যেই বেড়েছে ১২.৬৬ শতাংশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন নির্বাচন: ট্রাম্পের বিরুদ্ধে মামলার কী হবে?

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT