শিক্ষা

সংঘর্ষের ঘটনায় স্থগিত রাবি’র আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, রাবি ক্যাম্পাসে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সময় উত্তেজনা, বেশ কিছু ছাত্র আহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে সংঘর্ষের ঘটনায় চলমান টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

আজ (১৯ নভেম্বর) মঙ্গলবারের জন্য উভয় বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পরবর্তী সময়ে উভয় দলের দর্শক-সমর্থকদের মধ্যে উত্তেজনার কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে কর্তৃপক্ষ চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ স্থগিত করা হয়েছে। এ ছাড়া সৃষ্ট পরিস্থিতির অবনতিরোধে মঙ্গলবার উভয় বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় আইন বিভাগ ও সকাল সাড়ে ১০ টায় মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দের সাথে আলোচনা করবেন। পরবর্তীতে সে আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…