চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৭:০২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
রাজশাহী, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. তারিকুল হাসান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।

অধ্যাপক অবায়দুর বলেন, আমি আজ সকালে অফিসে এসে জানতে পারি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্যের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সদ্য সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসানের ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

এর আগে গতকাল সোমবার থেকে আজ বেলা ১১টা মধ্যে রেজিস্ট্রারকে পদত্যাগের আল্টিমেটাম দেন রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননের সমন্বয়করা। সমন্বয়কদের বেঁধে দেওয়া সময়ের আগেই পদত্যাগ তিনি।

রেজিস্ট্রারের পদত্যাগ চেয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী। তিনি লিখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান (ভারপ্রাপ্ত) কে পদত্যাগ করতে আমরা আগামীকাল সকাল ১১ টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি। দেশ স্বাধীন হবার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করে, ইতোমধ্যে অনেকে ক্যাম্পাসে চলে এসেছেন।

তিনি আরো লিখেছেন, ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্মকর্তা এখন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান। তিনি চাইলে ডিনদের সাথে মিটিং করে ক্লাস চালু করে দিতে পারতেন। কিন্তু তিনি কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো ফোনই পিক করেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষকদের সাথে যোগাযোগ করে জানা গেছে, পেছনের তারিখে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে সাক্ষর করেছেন তিনি। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।

ট্যাগ: পদত্যাগবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বর্ণের গাড়ি-বিমানসহ কোটি টাকার নাপিত, কী নেই ব্রুনেই সুলতানের

পরবর্তী

শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টার বক্তৃতা, পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টার

সর্বশেষ

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT