চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাব্বীর সেঞ্চুরির কাছে হারল সাকিব-ঝড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০৩, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক মাহফুজুর রাব্বীর গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুক্রবার বিকেএসপিতে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২ উইকেটে জিতেছে দলটি। সেঞ্চুরি ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রাব্বী।

শেখ জামাল প্রথমে ব্যাট করে সাকিবের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান তোলে। জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে। ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী মারুফের দল।

দিনের শুরুতে বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গাজী গ্রুপ ক্রিকেটার্স অধিনায়ক মেহেদী মারুফ। দ্বিতীয় ওভারে উইকেট হারায় শেখ জামাল। পরে সাকিব আল হাসানের সেঞ্চুরি (১০৭ রান), ইয়াসির আলী চৌধুরীর ৭১ এবং ফজলে মাহমুদ রাব্বীর ৪৭ রানে ভর করে তিনশ কাছে যায় শেখ জামাল।

সবশেষ ২০১৯ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। পরে চার বছর দশ মাসে আর কোনো সেঞ্চুরি পাননি বিশ্বসেরা অলরাউন্ডার। মাঝে কয়েকবার সেঞ্চুরির খুব কাছে গেলেও নামের পাশে হাফ-সেঞ্চুরি নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে ফিরে ৭৩ বলে ঝড়ো সেঞ্চুরি করে খরা কাটিয়েছেন ৩৭ বর্ষী টাইগার তারকা।

বিকেএসপিতে ৭৯ বলে ১০৭ রান আসে সাকিবের ব্যাটে। ইনিংসে ৯টি চারের সঙ্গে ছক্কা মারেন ৭টি। সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দশম ও স্বীকৃত ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেলেন তিনি। আব্দুল গাফফার সাকলাইনের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে থেমেছেন।

গাজী গ্রুপের মাহফুজুর রাব্বী এবং আব্দুল গাফফার সাকলায়েন ৩টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন হাবিব মেহেদী, মাসুম খান টুটুল ও শেখ পারভেজ জীবন।

Reneta

জবাব দিতে নেমে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বীর সেঞ্চুরিতে করা ১২৫ রানে ভর করে জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজীর সাব্বির হোসেন শিকদার করেন ৬৪ রান। রাব্বীর সাথে পারভেজ জীবনের শতরানের জুটি হয়, জীবনের অবদান ৩৪ রান।

শেখ জামালের আরিফ আহমেদ চারটি, তাইবুর রহমান দুটি এবং আরাফাত মিশু ও শফিকুল ইসলাম একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফডিপিএলবিকেএসপিরাব্বীলিড স্পোর্টসসাকলায়েনসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT