জনপদ

‘কোটার বিষয়ে রাজপথ থেকেই ফায়সালা হবে’

বাংলাদেশের রাজপথে কোটার বিরোধী আন্দোলনরত জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা কোটার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে, বিভিন্ন পতাকা ও ব্যানার নিয়ে রাস্তায় অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোটা বাতিলের এক দফা দাবিতে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, আমরা সব ধরনের কোটা বাতিলের দাবির পক্ষে নয়। ১ম ও ২য় শ্রেণিতে নয়, ৩য় ও ৪ র্থ শ্রেণিতেও কোটার যৌক্তিক সংস্কার চাই আমরা। কোটার বিষয়ে রাজপথ থেকেই ফায়সালা হবে।

সোমবার (৮ জুলাই) দুপুর ১২ টার দিকে তারা প্রথমে শহরের পালবাড়ী ভাস্কর্যের মোড়ে অবস্থান নিয়ে যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুজিব সড়কের যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।

এসময় শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় ওই এলাকাসহ শহরে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়:কোটা বাতিলের দাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…