চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারের রোমাঞ্চে কিউইদের সিরিজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট দিয়ে বল মারার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয় প্রথম ম্যাচে সুপার ওভারে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচেই সফরকারীদের পেতে হয় ভিন্ন অভিজ্ঞতা। অ্যাডাম মিলনের বোলিং তোপের পর টিম সেইফার্টের ব্যাটিং ঝড়ে সমতায় ফেরে নিউজিল্যান্ড। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি খেলায় আবারো বাইশ গজে ঝড় তুললেন সেইফার্ট। এরপর রোমাঞ্চ ছড়ানো খেলায় শেষ ওভারের মাত্র এক বল বাকি থাকতে ৪ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।

শনিবার কুইন্সটাউনে হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৬ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে স্বাগতিকরা ১৯.৫ ওভারে ৬ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৭৬ রানের জুটি গড়ে অতিথিদের ভালো সূচনা এনে দেন। নিশাঙ্কা ২৫ রান করে সাজঘরে ফিরলে এ জুটির অবসান হয়।

Banglabid

এরপর কুশল পেরেরাকে নিয়ে ৪৬ রান যোগ করেন ফিফটি তুলে নেয়া মেন্ডিস। ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করা এই ওপেনার বেন লিস্টেরের বলে শর্ট থার্ড ম্যাচে ইশ সোধির হাতে ধরা পড়েন।

ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ভালোই এগিয়ে যাচ্ছিলেন পেরেরা। আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকলেও ২১ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে অ্যাডাম মিলনের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ক্রিজ ছাড়েন। আউট হওয়ার আগে ধনঞ্জয়া ৯ বলে ২০ এবং দাসুন শানাকা ৮ বলে ১৫ রানের মিনি ক্যামিও ইনিংস খেললে শ্রীলঙ্কা বড় স্কোর পায়।

ব্ল্যাক ক্যাপসদের হয়ে লিস্টের নেন ২ উইকেট। একটি করে উইকেট পান মিলনে ও সোধি।

Reneta

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড আগ্রাসী ব্যাটিং করতে থাকে। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে তুলে ফেলে ৫৮ রান। চ্যাড বোয়েস ও সেইফার্ট গড়েন ৫৩ রানের উদ্বোধনী জুটি। বোয়েস ১৭ রান করে লাহিরু কুমারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক টম ল্যাথামের সঙ্গে জুটি গড়ে ঝড়ো ব্যাটিং করতে থাকেন সেইফার্ট। ৮৪ রানের এই জুটি কিউইদের জয়ের ভিত্তি গড়ে দেয়। মহেশ থিকশানার ৩১ রান করা ল্যাথাম বোল্ড হলে জুটি ভাঙে।

সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও সেইফার্ট তা আদায় করতে পারেননি। তিনি ৪৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্রমোদ মাধুশানের বলে ফিরতি ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন।

শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১০ রান, হাতে ছিল ৭ উইকেট। লাহিরুর প্রথম বলেই ছক্কা মেরে মার্ক চ্যাম্পম্যান কিউইদের জয়ের পথকে সহজ করেছিলেন।

পরের তিন বলে ঘটে মহানাটক। চ্যাম্পম্যান ১৬ রান করে আসালাঙ্কার বলে ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলটি ওয়াইড হলেও রান আউটে কাটা পড়েন কোনো বল না খেলা জেমি নিশাম। ঠিক তার পরের বলে মারতে গিয়ে শানাকার হাতে ধরা পড়েন ১৫ রান করা ড্যারিল মিচেল। টানা তিন বলে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। হারতে বসা ম্যাচে শ্রীলঙ্কা জয়ের আশা দেখতে থাকে।

ওভারের চতুর্থ বলে বাই থেকে এক রান আসলে সমীকরণ দাঁড়ায় দুই বলে ২ রান। পঞ্চম বলে রাচিন রবীন্দ্র কাট শটে দৌড়ে দুই রান নেন। রোমাঞ্চকর শেষ ওভারের মাত্র এক বল বাকি থাকতে ম্যাচের পাশাপাশি সিরিজও জিতে নেয় নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কার পক্ষে লাহিরু তিনটি ও মাধুশান এবং থিকশানা একটি করে উইকেট দখল করেন। ম্যাচসেরার পাশাপাশি তিন ম্যাচে ৮৩.৫০ গড়ে ১৬৭ রান করায় সিরিজ সেরার পুরস্কারও যেতেন সেইফার্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসেইফার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT