চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বেলজিয়ামের রানি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৪৭ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বেলজিয়ামের রানি ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাথিলদা।

মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় তিনি বিশেষ একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান।

কক্সবাজার বিমান বন্দর থেকেই রানি মাথিলদা সরাসরি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্যেশ্যে রওয়ানা দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ , কক্সবাজার রামু সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সহ উর্ধতন কর্মকর্তারা রানির শরণার্থী শিবির পরিদর্শন ও বিভিন্ন কার্যক্রমে সাথে রয়েছেন।

Banglabid

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ দেশের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে দেখা করার জন্য রানি কক্সবাজার সফরে এসেছেন। দুপুরে রানি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী শিশুদের লার্নিং সেন্টার এবং মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের সাথে কথা বলবেন। পরে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গাছের চারা রোপণ করবেন।

তিনি আরও জানান, রানি দিনব্যাপী সফরে শরণার্থী শিবিরে জাতিসংঘের কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন, শিক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করবেন।

এছাড়া সফরে বাংলাদেশ সরকারের স্থানীয় প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমুহের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে বলে জানান অতিরিক্ত শরণার্থী কমিশনার শামসুদ দৌজা নয়ন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারপরিদর্শনরোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT