চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডস দলে চোটাক্রান্ত ডিপাই, চমক সিমন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বাদ পড়ায় মূলপর্বে না খেলার আক্ষেপে পুড়েছিল নেদারল্যান্ডস। টোটাল ফুটবলের জনকদের ছাড়া বিশ্বকাপের রঙ অনেকটাই হারিয়েছিল। তবে মাত্র ৮ দিন পরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে মিলবে তাদের দেখা।

এরই মধ্যে কাতার বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডস ২৬ সদস্যের দল দিয়েছে। কোচ লুই ফন গালের ঘোষিত দলে জায়গা পেয়েছেন চোটাক্রান্ত বার্সেলোনার ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই।

গত ২২ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগের খেলায় পোল্যান্ডের বিপক্ষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ডিপাই। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১৫০ মিনিটেরও কম খেলেছেন।

ফন গাল অবশ্য আগেই জানিয়েছিলেন, টুর্নামেন্টে যতক্ষণ খেলার সম্ভাবনা থাকবে  ততক্ষণ দলের সর্বোচ্চ স্কোরার ডিপাইয়ের জন্য জায়গা থাকবে।

ডাচ স্কোয়াডে রয়েছে একটি চমক। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক না হওয়া ১৯ বর্ষী জাভি সিমনের নাম বিশ্বকাপ দলে রয়েছে। নেদারল্যান্ডসের বয়সভিত্তিক সব দলে খেলেছেন সিমন। ২০২১-২২ মৌসুমে পিএসজির হয়ে ৭ ম্যাচ খেলেন এই মিডফিল্ডার। চলতি মৌসুমে তিনি ডাচ ক্লাব পিএসভিতে যোগ দেন।

তবে ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ গোলরক্ষক জ্যাসপার সিলেসেনকে বাদ দিয়েছেন ফন গাল।

Reneta

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: গোলরক্ষক: জাস্টিন বিজলো, আন্দ্রিস নোপারট, রেমকো পাসভীর,

ডিফেন্ডার: নাথান আকে, ডালে ব্লাইন্ড, ভার্জিল ফন ডাইক, ডেনজেল ডামফ্রিজ, জেরেমি ফ্রিম্পং, ম্যাথিয়াস ডি লিট, টাইরেল মালাসিয়া, জুরিয়েন টিম্বার, স্টেফান ডি ভ্রিজ।

মিডফিল্ডার: স্টিভেন বার্গুইস, ফ্রেঙ্কি ডি ইয়ং, ডেভি ক্লাসেন, তেউন কুপমেইনারস, মার্টেন ডি রুন, জাভি সিমন্স, কেনেথ টেইলর।

ফরোয়ার্ড: স্টিভেন বার্গভিজন, মেমফিস ডিপাই, কোডি গ্যাকপো, ভিনসেন্ট জানসেন, লুক ডি ইয়ং, নোয়াহ ল্যাং, ওউট ওয়েঘোর্স্ট।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ডিপাইনেদারল্যান্ডসলিড স্পোর্টসসিমন্সস্কোয়াড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন ২০, ২০২৬

২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জুন ২০, ২০২৬

পোল্ট্রি শিল্পে কৃত্রিম প্রজনন কমিয়ে আনছে উৎপাদন খরচ

জুন ২০, ২০২৬

৯ বছর ধরে কক্সবাজারে বসবাস করছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা

জুন ২০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT