ফুটবল

সমকামীদের সমর্থনে কাতারে রংধনু পোশাকে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী রংধনু পোশাকে সমকামীদের সমর্থন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী রংধনু পোশাকে সমকামীদের সমর্থনে কাতারে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোটের কারণে একের পর এক ফুটবলার হারিয়েও দুর্দান্ত ফুটবল খেলে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। মাঠের পারফরম্যান্স ছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে আর কোনো আলোচনা ছিল না। এবার সমকামী ইস্যুতে দেশটির নাম আলোচনায় চলে এলো।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ দেখতে আল বাইত স্টেডিয়ামে হাজির ছিলেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া-ক্যাস্তেরা। সমকামীদের অধিকারকে সমর্থন দিতে তিনি রংধনু রঙের একটি নীল সোয়েটার পরেছিলেন।

ক্যাস্তেরা একজন সাবেক পেশাদার টেনিস খেলোয়াড়। নব্বইয়ের দশকে ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন এবং উইম্বলডনে অংশ নিয়েছেন। বর্তমানে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের ডিরেক্টর জেনারেলের পদে আছেন। এবছরের মে-তে ৪৪ বর্ষী এ রাজনীতিবিদ ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেন।

ম্যাচের পর ক্যাস্তেরা বলেছেন, মানবাধিকারের প্রতি আমার সমর্থন প্রকাশ করা গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে সমকামীদের অধিকারের প্রতি।

সমকামীদের কাতার সমর্থন না করার প্রতিবাদে গ্রুপপর্বের খেলায় জাপানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে মুখে হাত দিয়ে জার্মানির ফুটবলাররা প্রতিবাদ করেছিলেন। গ্যালারিতে উপস্থিত জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাসের হাতে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড দেখা গিয়েছিল। তিনি ভিআইপি বক্সে বসে খেলা দেখেছেন। তখন তার ঠিক পাশেই বসে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিষয়:আল বাইত স্টেডিয়াম কাতার বিশ্বকাপ-2022 ফিফা বিশ্বকাপ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…