চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স-ইংল্যান্ড: পরিসংখ্যান কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গত তিন আসরে যেন বিশ্বচ্যাম্পিয়নদের উপর ভর করেছিল অদৃশ্য কোনো নিয়তি। ট্রফি উঁচিয়ে ধরার পরেরবার গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়াটা হয়ে উঠেছিল অনিবার্য পরিণতি। সেই বৃত্ত থেকে বেরিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গেছে ফ্রান্স। প্রতিপক্ষ প্রতিবেশী ইংল্যান্ড।

পরিসংখ্যান বলছে, ফ্রেঞ্চদের বিপক্ষে আধিপত্য ইংলিশদের। ৩১ বারের দেখায় ১৭ বারই জিতেছে ইংলিশ থ্রি-লায়ন্সরা। ৯ বার জিতেছে ফ্রান্স। দুদলের ম্যাচ ড্র হয়েছে ৫ বার।

বিশ্বকাপের ইতিহাসটাও বর্তমান শিরোপাধারীদের জন্য বেশ তিক্ত। ঘরের মাঠে ১৯৬৬’র আসরে গ্রুপ পর্বের খেলায় ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছিল ইংলিশরা, সেবারের শিরোপাও জেতে ইংল্যান্ড। ১৯৮২ বিশ্বকাপে দল দুটি আবারও গ্রুপপর্বে মুখোমুখি হয়। মিচেল প্লাতিনির ফ্রান্স ৩-১ গোলে ইংলিশদের কাছে হেরে যায়।

Banglabid

অবশ্য ফিফা র‍্যাঙ্কিং দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বর্তমানে চার নম্বরে ফ্রান্স। ইংল্যান্ড ঠিক তাদের পরের ধাপে, অর্থাৎ পাঁচে। দুদলের সাম্প্রতিক তফাৎটা সামান্যই!

পাঁচ গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে এবার এগিয়ে কাইলিয়ান এমবাপে। দুদলের ভেতর ব্যবধান গড়ে দিতে তিনি যথেষ্ট। ২ গোল করা অলিভিয়ের জিরুদ জ্বলে উঠলে ইংল্যান্ডের ৫৬ বছরের অপেক্ষা ছয় দশকে পরিণত হতে পারে।

বুকায়ো সাকার পারফরম্যান্সের উপর থ্রি-লায়ন্সদের অনেকটা নির্ভর করতে হতে পারে। সঙ্গে মার্কাস র‍্যাশফোর্ড জ্বলে উঠলে হবে বড় পাওয়া। ইংল্যান্ডের এ দুই ফুটবলার ৩টি করে গোল করেছেন এবার।

Reneta

বাংলাদেশ সময় গত রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে লড়াই। দিদিয়ের দেশমের দলের থাকবে পরিসংখ্যানকে ভেস্তে দেয়ার প্রত্যয়, আর অতীতের পুনরাবৃত্তি চাইবে গ্যারেথ সাউথগেটের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল বাইত স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ ইংল্যান্ডফিফা বিশ্বকাপ ফ্রান্সলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT