ফুটবল

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের দায়িত্বে পোলিশ রেফারি

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের রেফারি, পোলিশ কর্মকর্তা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের জন্য পোলিশ রেফারি মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বকাপের পর্দা নামতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। লুসেইল স্টেডিয়ামে রোববার আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘটবে। ফাইনাল ম্যাচের রেফারির নাম জানিয়েছে ফিফা। পোল্যান্ডের সাইমন মার্সিনিয়াক শিরোপা নির্ধারণী খেলায় বাঁশি বাজাবেন।

এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে ফ্রান্স-ডেনমার্ক এবং শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন মার্সিনিয়াক। ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে তিনটি এবং আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার মধ্যকার লড়াইয়ে তিনি দুটি হলুদ কার্ড দেখান।

৪১ বর্ষী এ রেফারি ২০১৮ সালে উয়েফা সুপার লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ফাইনাল ম্যাচেও বাঁশি বাজিয়েছিলেন।

ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তাঁর স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ।

এর আগে শনিবার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্রোয়েশিয়া ও মরক্কোর মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেফারি থাকবেন কাতারের আব্দুল রহমান আল জসিম। তার সহকারী হিসেবে থাকবেন তালেব আল মারি এবং সাউদ আহমেদ আলমাকালেহ।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ফাইনাল ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ফ্রান্স মার্সিনিয়াক রেফারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…