ফুটবল

টুর্নামেন্ট সেরার গোল্ডেন বল মেসির

মেসি বিশ্বকাপের গোল্ডেন বল জেতার পর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসি বিশ্বকাপের গোল্ডেন বল জেতার পর ছবি, তিনি ট্রফি ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৭২ ম্যাচ খেলে আর্জেন্টিনা জার্সিতে করেছেন ৯৮ গোল। কাতার বিশ্বকাপের ফাইনালে পেলেন ২ গোলের দেখা। আসরে মোট ৭ গোলের পাশাপাশি করেছেন তিন অ্যাসিস্ট। গোটা টুর্নামেন্টে অবিস্মরণীয় পারফরম্যান্সের ফলে লিওনেল মেসির হাতে উঠেছে গোল্ডেন বলের পুরস্কারও।

নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ বলেছেন বারবার, সেটাকে অবিস্মরণীয়ভাবেই রাঙিয়ে দিলেন ৩৫ বর্ষী মেসি। ২৩ মিনিটে স্পট কিক থেকে পান প্রথম গোল। অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচের ১০৮ মিনিটে ডান পায়ে আলতো টোকা দিয়ে নিশানাভেদ করেন এলএম টেন।

ফাইনাল ম্যাচের ২৪ মিনিটের মাথায় পাওলো মালদিনির (২,২১৭ মিনিট) রেকর্ড ভেঙে বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলা ফুটবলার বনে গেছেন মেসি। শেষে টাইব্রেকারে আর্জেন্টিনার প্রথম শটে সফল কিক নেন। সবশেষে হাসেন শিরোপার হাসিতে।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 গোল্ডেন বল ফাইনাল ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ফ্রান্স মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…