চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডস-ইকুয়েডরের ড্রয়ে জমে উঠল গ্রুপ লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেলেও ইকুয়েডরের সঙ্গে আর পেরে উঠল না নেদারল্যান্ডস। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় খেলায় ১-১ গোলের ড্র নিয়ে লুইস ফন গালের দলকে মাঠ ছাড়তে হয়েছে। তাতে জমে উঠেছে গ্রুপ-এ থেকে নকআউটে যাওয়ার লড়াইও।

এই গ্রুপে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে সমান ৪ পয়েন্ট করে জমিয়েছে নেদারল্যান্ডস ও ইকুয়েডর। গোল ব্যবধানেও তারা সমানে সমান। তিন গোল দেয়ার বিপরীতে একটি হজম করেছে। দুদলই তাই একসাথে শীর্ষে রয়েছে।

একই দিনে আগের খেলায় কাতারকে ২-০ গোলে হারানো সেনেগাল ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে টিকে আছে। দুই ম্যাচ হেরে স্বাগতিক কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

গ্রুপটির নকআউটের মীমাংসা হবে তৃতীয় তথা শেষ রাউন্ডের খেলায়। যেখানে সুবিধাজনক অবস্থানে নেদারল্যান্ডস, ২৯ তারিখে তাদের প্রতিপক্ষ কাতার। অন্যদিকে ইকুয়েডর ও সেনেগাল লড়বে, মূলত এই দুদলের একটিকেই নিতে হতে পারে বিদায়। অন্তত ডাচদের প্রতিপক্ষ কাতারকে সহজ-যোদ্ধা ধরে এমন বলাই যায়!

শুক্রবার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড পায় নেদারল্যান্ডস। ডেভি ক্ল্যাসেনের ব্যাক হিলে বল পেয়ে বাঁ-পায়ের দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার কোডি গ্যাকপো।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একের পর এক আক্রমণ করে খেলায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইকুয়েডর। ৩২ মিনিটে মাইকেল এস্ত্রাদার পাসে বল পাওয়া এনার ভ্যালেন্সিয়া দূরপাল্লার শট নেন। ডাচ গোলরক্ষক আন্দ্রিস নোপের্ট দারুণভাবে ডানদিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

Reneta

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অ্যাঞ্জেলো প্রিসিয়াদোর কর্নার কিক থেকে উড়ে আসা বলে বাঁ-পায়ের শটে জালে জড়িয়ে ইকুয়েডরকে আনন্দে ভাসান পারভিস এস্তুপিনান। সেই আনন্দ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি অফসাইডের সংকেত দিয়ে গোল বাতিল করেন। এক গোলে এগিয়ে থেকে কমলাবাহিনী বিরতিতে যায়।

ম্যাচের ৪৯ মিনিটে ইকুয়েডরের ভাগ্য সহায় হয়। গঞ্জালো প্লাটার পাসে বল নিয়ে এস্তুপিনান বাঁ-পায়ে শট নিলেও দক্ষতার সঙ্গে পা দিয়ে প্রতিহত করেছিলেন নোপের্ট। ফিরতি বলে গোলমুখে দাঁড়িয়ে থাকা ভ্যালেন্সিয়া নিশানাভেদ করে সমতা টানেন।

কাতার বিশ্বকাপে তিনবার লক্ষ্যভেদ করে এখন অবধি আসরের সর্বাধিক গোলদাতা এনার ভ্যালেন্সিয়া। সবমিলিয়ে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা ৬।

কিংবদন্তি ইউসেবিও, পাওলো রসি এবং ওলেগ সালেঙ্কোর পাশে ভ্যালেন্সিয়া লিখিয়েছেন নাম। বিশ্বকাপে এই তিন ফুটবলারের পর জাতীয় দলের টানা ছয় গোল করা খেলোয়াড় হয়ে গেলেন ইকুয়েডর অধিনায়ক।

১৯৬৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে ইউসেবিও টানা ছয় গোল করা প্রথম ফুটবলার। ১৯৮২ সালে ইতালির বিশ্বকাপ জয়ের নায়ক রসি এ কীর্তি গড়েন। রাশিয়ার হয়ে ১৯৯৪ বিশ্বকাপে সালেঙ্কোও কৃতিত্বটি দেখান। তাদের পর ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ খেলা ভ্যালেন্সিয়া জাতীয় দলের হয়ে টানা গোল করা খেলোয়াড়।

দশ মিনিট পর নিশ্চিত এগিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় ইকুয়েডর। প্রিসিয়াদোর থেকে বল নিয়ে বাঁ-পায়ে দুরন্ত শট নেন প্লাটা। দুর্ভাগ্যজনকভাবে বল পোস্টে লেগে ফিরে আসে।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ভ্যালেন্সিয়া। পরে মেডিকেল স্টাফদের সহায়তায় বেঞ্চে বসেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে নোপের্টের ভুলে গোল খেতে বসেছিল ডাচরা। তার কাছে যাওয়া বল বিপদমুক্ত করতে বিলম্ব করার সুযোগে কেভিন রদ্রিগুয়েজ তাকে চ্যালেঞ্জ করে বসেন। তার কিকে বল জালের পাশে লাগে। ড্র নিয়েই দুদলকে সন্তুষ্ট থাকতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ ইকুয়েডরসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT