ফুটবল

কোরিয়ার বিপক্ষে খেলবেন নেইমার

নেইমার কোরিয়া বিপক্ষে খেলতে প্রস্তুত, হাসিমুখে ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার কোরিয়া বিপক্ষে খেলতে প্রস্তুত, হাসিমুখে ফুটবল মাঠে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে চোটে পড়েছিলেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে পাওয়া গোড়ালির চোট ব্রাজিল তারকাকে ছিটকে দিয়েছিল গ্রুপপর্বের দুটি ম্যাচে। নকআউটে নামার আগে মিলল সুসংবাদ। কোচ টিটে জানিয়েছেন, শেষ ষোলোয় কোরিয়ার বিপক্ষে খেলবেন ৩০ বর্ষী ফরোয়ার্ড।

সোমবার বাংলাদেশ সময় রাত একটায় স্টেডিয়াম ৯৭৪-এ শেষ ষোলোর লড়াইয়ে নামবে টিটের শিষ্যরা। গ্রুপপর্বের দুটি ম্যাচে না থাকা নেইমারকে পুরোপুরি ফিট পাচ্ছেন বলেই আশাবাদী সেলেসাও কোচ।

‘নেইমার দুপুরে অনুশীলন করেছেন এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে কোরিয়ার বিপক্ষে খেলবেন। অন্য ১০ খেলোয়াড়ের ব্যাপারে আপাতত তেমন কিছু বলতে পারছি না।’

নকআউট পর্বের আগে অনুশীলন শেষে ইতিবাচক খবর দিয়েছেন নেইমার নিজেও। ইনস্টাগ্রামে হাসিমুখের ছবি দিয়ে লিখেছেন, ‘আমি ভালো আছি। জানতাম, এখন আমার ভালো লাগবে।’

নেইমারের সেরে ওঠা ও খেলার ব্যাপারে টিটে আরও বলেছেন, ‘নেইমারের নির্দিষ্ট প্রশিক্ষণ প্রোগ্রাম ছিল। নিজের থেকে আগ বাড়িয়ে কিছু বলতে চাই না, আমি এমন তথ্য দেই না যা অসত্য। পুরো ক্যারিয়ারে বিশ্বাসযোগ্যতা পেয়েছি। তিনি অনুশীলন করছেন, যদি ভালো বোধ করেন তাহলে খেলবেন।’

‘জি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে এসেছে ব্রাজিল। সাউথ কোরিয়ার বিপক্ষে নামার আগে টিটের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চোট ও অসুস্থতা। নেইমার খেললেও গোড়ালির চোটে না থাকার সম্ভাবনা রয়েছে রক্ষণ তারকা দানিলোর। নিতম্বের চোটে ডাগ আউটে থাকতে পারেন অ্যালেক্স সান্দ্রো। হাঁটুর চোট সারিয়ে বিশ্বকাপ শেষের আগে ফেরার সম্ভাবনা ক্ষীণ অ্যালেক্স টেলেস ও গ্যাব্রিয়েল জেসাসের।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 জেসাস টিটে নেইমার ফিফা বিশ্বকাপ ব্রাজিল ফিফা বিশ্বকাপ সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…