চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফন গাল আমাকে অসম্মান করেছেন: মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রোমাঞ্চে ভরপুর এক ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে আলবিসেলেস্তেদের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে বাতিস্তুতার সমান ১০ গোল করে তাকে ছুঁয়েছেন লিওনেল মেসি। এমন স্মরণীয় দিনে মেসি বিস্ফোরক মন্তব্য করেছেন। ডাচ কোচ লুই ফন গাল নাকি তাকে অপমান করেছেন!

খেলার এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। নেদারল্যান্ডসের বেঞ্চের দিকে বল উড়িয়ে মারেন পারেদেস।

ম্যাচ শেষে মেসি সাংবাদিকদের বলেন, ফন গাল যা করেছেন তাতে আমি অসম্মানিত বোধ করছি। খেলার আগে তার মন্তব্য এবং কিছু ডাচ খেলোয়াড় খেলা চলাকালীন খুব বেশি কথা বলেছে।

ডাচ কোচের কৌশলের সমালোচনা করে ৩৫ বর্ষী ফুটবলার বলেন, ফন গাল বিক্রি করেন যে তার ফল ভালো ফুটবল খেলে। তারপর তিনি ডি বক্সের দিকে এগিয়ে যান এবং লম্বা বল ছুঁড়তে শুরু করেন।

টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ ঠেকিয়ে দিয়েছেন ডাচদের প্রথম দুটি শট। ম্যাচ শেষে তার কণ্ঠেও ছিল নেদারল্যান্ডস কোচের সমালোচনা।

“আমি ফন গালকে বলতে শুনেছি যে আমরা টাইব্রেকারে সুবিধা পেয়েছি। যদি আমরা টাইব্রেকারে যাই তাহলে আমরা জিতব। আমি মনে করি তার মুখ বন্ধ রাখা দরকার।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমিলিয়ানো মার্টিনেজকাতার বিশ্বকাপ-2022পারেদেসফন গালফন ডাইকফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT