ফুটবল

‘৫০-এর আগ পর্যন্ত খেলতে পারেন মেসি’

আর্জেন্টিনা ফুটবল দলের দুই খেলোয়াড় উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা দলের দুই ফুটবল খেলোয়াড় উল্লাসে ভরা, মাঠে খেলা চলাকালীন মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি দুদিন আগে জানিয়েছেন, এবারের পর বিশ্বকাপে তাকে আর দেখা যাবে না। ফ্রান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি বিশ্বকাপে তার শেষ ম্যাচ! মেসির খেলা-না খেলা ইস্যু যখন আলোচনার টেবিল গরম করছে, তখন সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ দিলেন পুরো উল্টো খবর। দুর্দান্ত ফর্মে থাকা গোলরক্ষকের দাবি, ৫০ বছর বয়সেও খেলতে পারেন মেসি।

‘বাজপাখি’খ্যাত মার্টিনেজের মতে, কাতার বিশ্বকাপের পর মেসি শুধু খেলবেন-ই না, ২০২৬ বিশ্বকাপেও আলবিসেলেস্তে দলের নেতৃত্বে থাকবেন। মার্টিনেজের মতো এখনই আর্জেন্টাইন মহাতারকা ফরোয়ার্ডের শেষ দেখছেন না রক্ষণ তারকা ক্রিস্টিয়ান রোমেরোও। তারও মত, অনেককিছু দেওয়ার বাকি আছে লিওর।

আলবিসেলেস্তেদের গোলপোস্ট প্রহরী মার্টিনেজ মনে করেন, ৩৫ বছর বয়সে এসেও যেভাবে খেলছেন তাতে ৫০ ছোঁয়ার আগ পর্যন্ত খেলতে পারেন মেসি। কে সর্বকালের সেরা সেই তর্কেও মার্টিনেজ সবার উপরে রাখছেন অধিনায়কের নাম।

‘আমার মতে পঞ্চাশ পর্যন্ত খেলতে পারেন মেসি। তিনি কঠিন যা কিছু তা খুব সহজে করে ফেলেন।’

মেসির বা পায়ের প্রশংসা করে আর্জেন্টাইন গোলরক্ষক বলেছেন, ‘তিনি অন্য জায়গা দিয়ে বল মারবেন কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকবেন এবং জালের কোণার দিকে বল জড়াবেন। যদি কখনও মিস হয় তাহলে সেটা ক্রসবার বা গোলবারে লেগে ফিরবে। তার বাম পা! তিনি খাটো, কিন্তু অনেক শক্তিশালী।’

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ফ্রান্স মার্টিনেজ মেসি রোমেরো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…