আন্তর্জাতিক

ট্রাম্পের সাফল্যকে স্বাগত জানালেন পুতিন

পুতিন ও ট্রাম্পের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও হাত মেলানো. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিন ও ট্রাম্পের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও হাত মেলানো, আন্তর্জাতিক সম্পর্কের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ৭ নভেম্বর রাশিয়ার সোচি শহরের একটি সমাবেশে বক্তৃতার সময় প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়। এসময় তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেন পুতিন। তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরও যেভাবে উঠে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরেন তিনি, তাতে মুগ্ধ হয়েছি আমি। সাহসিকতার সঙ্গে একজন পুরুষের মতো পরিস্থিতি সামাল দিয়েছেন ট্রাম্প। এই সুযোগে আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই।

এসময় উঠে আসে ইউক্রেন যুদ্ধের কথাও। রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধ করতে পারবেন বলে যে দাবি করছেন ট্রাম্প, সামান্য হলেও মনোযোগ দেয়া উচিত সেদিকে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প তার সঙ্গে বৈঠক করতে চাইলে কি হবে? জবাবে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাড়া দেবেন। প্রয়োজনে ট্রাম্পের সঙ্গে আলোচনায়ও বসতে রাজি আছেন।

বিষয়:ট্রাম্প পুতিন যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…