পরিবেশ

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান তৃতীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান তৃতীয়

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২০৪। অন্যদিকে, ১৬৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের লাইভ সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউ এয়ারের ওই সূচক অনুযায়ী, ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এছাড়া ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কুয়েত সিটি।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর হলে তা মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়। আইকিউ এয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক বা লাইভ সূচক প্রকাশ করে থাকে।

বিষয়:আইকিউ এয়ার দূষিত বায়ু বায়ুমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…