আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির রূপে ভারতে ‘নতুন পুতিন’ তৈরি হচ্ছে: শরদ পাওয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী মোদি মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী মোদি মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘নরেন্দ্র মোদির রূপে ভারতে নতুন পুতিন তৈরি হচ্ছে’, এমনই মন্তব্য করলেন ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল (২৩ এপ্রিল) সোমবার ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে কংগ্রেস প্রার্থী বলওয়ান্ত ওয়াংখেড়ের সমর্থনে নির্বাচনী জনসভায় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে তিনি এই মন্তব্য করেন।

শরদ পাওয়ার দাবি করেন, মোদি যখন সংসদে প্রবেশ করেন, তখন একটা ভীতির পরিবেশ তৈরি হয়। আমি উদ্বিগ্ন যে ভারতে একজন পুতিন তৈরি হচ্ছেন।

অতীতের প্রধানমন্ত্রীদের সঙ্গে মোদীর তুলনা করে তিনি বলেন, নিজের ভাষণে ভারত গড়ে তোলার ওপর জোর দিতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কিন্তু মোদী নিজের ভাষণে নেহরু, কংগ্রেস এবং অন্যান্যদের সমালোচনা করতেই ব্যস্ত থাকেন।

শেষ ১০ বছরে মানুষের জন্য তার সরকার কী করেছে, তা নিয়ে মোদি মুখে কুলুপ এটে থাকেন বলে দাবি করে পাওয়ার  বলেন, কংগ্রেসকে লাগাতার আক্রমণ করে মোদী ভালো কাজ করছেন না।

মারাঠি সংবাদমাধ্যম জি২৪ তাসের অনুষ্ঠানে পাওয়ার জানান, কংগ্রেস এখন ক্ষমতায় নেই। তারপরও কংগ্রেসকে যে লাগাতার আক্রমণ করে যাচ্ছেন মোদি, সেটা মোটেও ভালো সিদ্ধান্ত নয়।

মোদি কংগ্রেসের সমালোচনা করে যান। কিন্তু নিজের সরকারের পরিকল্পনার বিষয়ে কোনও উচ্চবাচ্য করেন না বলে দাবি করেছেন পাওয়ার।

বিষয়:নরেন্দ্র মোদি ভারত ভ্লাদিমির পুতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…