আন্তর্জাতিক

সাংহাই জোটের শীর্ষ সম্মেলন: কাজাখস্তান সফরে পুতিন

পুতিন ও অন্য নেতা বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিন ও অন্য নেতা বিমানবন্দরে স্বাগত জানাতে আসছেন, রাশিয়ার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাংহাই জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ৩ জুলাই রাশিয়ার রাষ্ট্রপতির অফিস ক্রেমলিন জানিয়েছে, সেখানে তিনি রাজধানী আস্তানায় সাংহাই জোটভুক্ত দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

নয় সদস্যের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও), যা মস্কো থেকে বেইজিং পর্যন্ত বিশ্বের একটি বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রয়েছে। এতে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।

এর স্থায়ী সদস্যরা হলো- এই বছরের আয়োজক কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং নতুন সদস্য রাষ্ট্র ইরান।

এই বছর বেলারুশ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। ২০২৩-এর এসসিও শীর্ষ সম্মেলনে বেলারুশ এর সদস্য হবে বলে জানানো হয়।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘৩-৪ জুলাই এসসিও সদস্য দেশগুলোর নেতারা সংস্থার মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার জন্য এবং এর কার্যক্রমের উন্নতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।’

ক্রেমলিন বলেছে, পুতিন শীর্ষ সম্মেলনে নেতাদের আরও কয়েকজনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করেছেন।

বিষয়:ভ্লাদিমির পুতিন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…